Isaiah 1:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সতী নগরী কেমন পতিতা হয়েছে; সে তো ন্যায়বিচারে পূর্ণা ছিল। ধার্মিকতা তাতে বাস করতো, কিন্তু এখন হত্যাকারী লোকেরা থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, একদা বিশ্বস্ত জেরুশালেম নগরী, কেমন বেশ্যার মতো হয়েছে! এক সময়, সে ন্যায়বিচারে পূর্ণ ছিল; তার মধ্যে অবস্থান করত ধার্মিকতা, কিন্তু এখন যত খুনির দল আছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সতী নগরী কেমন বেশ্যা হইয়াছে। সে ত ন্যায়বিচারে পূর্ণা ছিল। ধার্ম্মিকতা তাহাতে বাস করিত, কিন্তু এখন হত্যাকারী লোকেরা থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সতী নগরী কেমন বেশ্যা হইয়াছে। সে ত ন্যায়বিচারে পূর্ণা ছিল। ধার্মিকতা তাহাতে বাস করিত, কিন্তু এখন হত্যাকারী লোকেরা থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়, সতী শহরটা কেমন বেশ্যার মত হয়ে গেছে! সে এক সময় ন্যায়বিচারে পূর্ণ ছিল; সততা তার মধ্যে বাস করত, কিন্তু এখন বাস করছে খুনীরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়, সতী শহরটা কেমন বেশ্যার মত হয়ে গেছে! সে এক সময় ন্যায়বিচারে পূর্ণ ছিল; সততা তার মধ্যে বাস করত, কিন্তু এখন বাস করছে খুনীরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে নগরী একদিন সততার আবাস ছিল, সেই নগরীতে আজ ভ্রষ্টাচারী বারাঙ্গনার কার্যকলাপ চলছে! একসময় এই নগরী ধর্মনিষ্ঠ মানুষে পূর্ণ ছিল কিন্তু আজ সেখানে শুধু খুনীদের বাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “জেরুশালেমের দিকে তাকাও| এই শহর এক সময় আমার কথামত চলত, আমাকে অনুসরণ ও বিশ্বাস করত| কিন্তু এই বিশ্বস্ত এবং অনুগত শহরের পতিতার মত অবস্থা হওয়ার কারণ কি? এর একটাই কারণ হল এখানকার অধিবাসীরা এখন আর আমাকে মেনে চলে না| জেরুশালেমের ধার্মিকতায পরিপূর্ণ থাকা উচিৎ| এখানকার লোকদের ঈশ্বরের আকাঙ্খিত পথেই চলা উচিৎ| কিন্তু এখন এখানে খুনীরা থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিশ্বস্ত শহরটা কেমনভাবে বেশ্যার মত হয়েছে! সে ন্যায়বিচারে পরিপূর্ণ ছিল; সে ধার্ম্মিকতায় পরিপূর্ণ ছিল, কিন্তু সে এখন হত্যাকারীতে পূর্ণ।