Isaiah 1:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার রূপা খাদ হয়ে পড়েছে, তোমার আঙ্গুর-রস পানিতে মিশানো হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের রুপোয় এখন খাদ ধরেছে, তোমাদের পছন্দসই দ্রাক্ষারসে জল মেশানো হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার রৌপ্য খাদ হইয়া পড়িয়াছে, তোমার দ্রাক্ষারস জলে মিশ্রিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার রৌপ্য খাদ হইয়া পড়িয়াছে, তোমার দ্রাক্ষারস জলে মিশ্রিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার রূপা খাদ হয়ে গেছে; তোমার ভাল আংগুর-রসে জল মেশানো হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার রূপা খাদ হয়ে গেছে; তোমার ভাল আংগুর-রসে পানি মেশানো হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে জেরুশালেম, একদিন তুমি ছিলে খাঁটি রূপোর মত, কিন্তু আজ তাতে খাদ মিশেছে, অকেজো হয়ে গেছ তুমি। তুমি ছিলে নির্ভেজাল সুরার মত, কিন্তু আজ সেই সুরা আর নেই, তাতে জল মিশেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ধর্ম, সাধুতা, মহানুভবতা এই গুণগুলি রূপোর মতো| কিন্তু তোমাদের রূপো মূল্যহীন হয়ে পড়েছে| তোমাদের দ্রাক্ষারসে (মহানুভবতায) জল মিশে গিয়ে তা দুর্বল হয়ে পড়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার রূপা অপবিত্র হয়েছে; তোমার আঙ্গুর রসের সঙ্গে জল মেশানো হয়েছে।