Isaiah 1:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য প্রভু, বাহিনীগণের মাবুদ, ইসরাইলের বীর বলেন, আহা, আমি বিপক্ষদের উপর গজব ঢেলে দিয়ে শান্তি পাব ও আমার দুশমনদেরকে প্রতিশোধ দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, যিনি ইস্রায়েলের পরাক্রমী জন, তিনি ঘোষণা করেন: “আহা! আমি আমার বিপক্ষদের হাত থেকে নিস্তার পাব, আমার শত্রুদের কাছে প্রতিশোধ নেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইজন্য প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের একবীর কহেন, আহা, আমি আপন বিপক্ষদিগকে [দণ্ড দিয়া] শান্তি পাইব, ও আমার শত্রুদিগকে প্রতিশোধ দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের এক বীর কহেন, আহা, আমি আপন বিপক্ষদিগকে [দণ্ড দিয়া] শান্তি পাইব, ও আমার শত্রুদিগকে প্রতিশোধ দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু, ইস্রায়েলের সেই শক্তিশালী ঈশ্বর বলছেন, “আহা, আমার বিপক্ষদের হাত থেকে আমি রেহাই পাব এবং আমার শত্রুদের উপর শোধ নেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য দীন-দুনিয়ার মালিক, আল্লাহ্ রাব্বুল আলামীন, ইসরাইলের সেই শক্তিশালী মাবুদ বলছেন, “আহা, আমার বিপক্ষদের হাত থেকে আমি রেহাই পাব এবং আমার শত্রুদের উপর শোধ নেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, এখন শোন, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য পরাক্রমশালী ঈশ্বর কি বলছেনঃ আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব! তোমরা শত্রুরা, আমার উপর আর কোন উপদ্রব করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জন্য আমার গুরু, ইস্রায়েলের প্রভু সর্বশক্তিমান বলেন, “আমি আমার শত্রুদের শাস্তি দেব| তারা আর আমাকে বিরক্ত করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য বাহিনীদের সদাপ্রভু, ইস্রায়েলের পরাক্রমশালী প্রভু বলেন: “ধিক তাদের! আমি আমার বিপক্ষদের বিরুদ্ধে প্রতিশোধ নেব এবং আমার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।