Isaiah 1:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার বিরুদ্ধে আমার হাত তুলব, ক্ষার দ্বারা তোমার খাদ উড়িয়ে দেব ও তোমার সমস্ত সীসা দূর করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার বিরুদ্ধে আমার মুষ্টিবদ্ধ হাত তুলব; আমি তোমার খাদ আগাগোড়া পরিষ্কার করব এবং তোমার সব অশুদ্ধতা দূর করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার প্রতি আপন হস্ত ফিরাইব, ক্ষার দ্বারা তোমার খাদ উড়াইয়া দিব, ও তোমার সমস্ত সীসা দূর করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার প্রতি আপন হস্ত ফিরাইব, ক্ষার দ্বারা তোমার খাদ উড়াইয়া দিব, ও তোমার সমস্ত সীসা দূর করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার বিরুদ্ধে আমার হাত তুলব। ধাতুর মত করে আমি ক্ষার দিয়ে তোমার খাদ বের করে ফেলব ও তোমার সব ভেজাল দূর করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার বিরুদ্ধে আমার হাত তুলব। ধাতুর মত করে আমি ক্ষার দিয়ে তোমার খাদ বের করে ফেলব ও তোমার সব ভেজাল দূর করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের উপরে আমি আঘাত হানব। ধাতুকে যে ভাবে শোধন করা হয়, সেইভাবে আমি তোমাদের শোধন করব, তোমাদের মধ্যে থেকে সমস্ত খাদ ও মালিন্য আমি দূর করে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূপোতে যেমন ক্ষার দিয়ে তার খাদ পরিষ্কার করা হয় তেমনি আমিও তোমাদের সব কুকর্ম, পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দেব| তোমাদের কাছ থেকে সব অসার জিনিস আমি দূর করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার বিরুদ্ধে আমার হাত ফেরাব, তোমার আবর্জনা পরিশোধন করব এবং তোমার সব অশুচিতা দূর করব।