Isaiah 1:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আগে যেমন ছিল, তেমনি পুনর্বার তোমাকে শাসনকর্তাদের দেব; প্রথমে যেমন ছিল, তেমনি মন্ত্রিদের দেব; এর পরে তুমি ‘ধার্মিকতার পুরী, সতী নগরী’ নামে আখ্যাত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি পুরোনো দিনের মতো তোমার বিচারকদের পুনঃস্থাপিত করব, যেমন প্রথমে ছিল, তেমনই নিয়ে আসব পরামর্শদাতাদের। পরে তোমাকে বলা হবে ধার্মিকতার পুরী, এক বিশ্বাসভাজন নগরী।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পূর্ব্বে যেমন ছিল, তেমনি পুনর্ব্বার তোমাকে বিচারকর্ত্তৃগণ দিব; প্রথমে যেমন ছিল, তেমনি মন্ত্রিগণ দিব; তৎপরে তুমি ‘ধার্ম্মিকতার পুরী, সতী নগরী’ নামে আখ্যাত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পূর্বে যেমন ছিল, তেমনি পুনর্বার তোমাকে বিচারকর্তৃগণ দিব; প্রথমে যেমন ছিল, তেমনি মন্ত্রিগণ দিব; তৎপরে তুমি ‘ধার্মিকতার পুরী, সতী নগরী’ নামে আখ্যাত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আগের দিনের মত তোমাকে শাসনকর্তা ও পরামর্শদাতাদের দেব; তারপর তোমাকে বলা হবে ন্যায়ের শহর, সতী শহর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আগের দিনের মত তোমাকে শাসনকর্তা ও পরামর্শদাতাদের দেব; তারপর তোমাকে বলা হবে ন্যায়ের শহর, সতী শহর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহুকাল আগে তোমাদের যে রকম শাসনকর্তা ও পরামর্শদাতা ছিল, সেই রকম শাসনকর্তা ও পরামর্শদাতা আমি তোমাদের দেব। তখন ‘জেরুশালেম ধর্মনিষ্ঠ সজ্জনের নগরী’ বলে আবার আখ্যাত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের জন্য আগের মতোই ন্যায় বিচারকগণ এবং উপদেষ্টাগণ নিয়োগ করা হবে| তখন তোমাদের শহরকে ‘ন্যায়ের শহর’, ‘বিশ্বস্ত নগরী’ নামে ডাকা হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আগের মত তোমার বিচারকদের ও পরামর্শদাতাদেরকে ফিরিয়ে দেব; তারপর তোমাকে ধার্মিকতার শহর, বিশ্বস্ত শহর বলে ডাকা হবে।”