Isaiah 1:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিয়োন ন্যায়বিচার দ্বারা ও তার যে লোকেরা ফিরে আসে, তারা ধার্মিকতা দ্বারা মুক্তি পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োনকে ন্যায়বিচারের দ্বারা ও তার অনুতপ্ত জনেদের ধার্মিকতার দ্বারা উদ্ধার করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিয়োন ন্যায়বিচার দ্বারা, ও তাহার যে লোকেরা ফিরিয়া আইসে, তাহারা ধার্ম্মিকতা দ্বারা, মুক্তি পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিয়োন ন্যায়বিচার দ্বারা, ও তাহার যে লোকেরা ফিরিয়া আইসে, তাহারা ধার্মিকতা দ্বারা, মুক্তি পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তাঁর ন্যায়বিচার দিয়ে সিয়োনকে মুক্ত করবেন, আর যারা পাপ থেকে মন ফিরাবে তাদের মুক্ত করবেন তাঁর সততা দিয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ তাঁর ন্যায়বিচার দিয়ে সিয়োনকে মুক্ত করবেন, আর যারা তওবা করবে তাদের মুক্ত করবেন তাঁর সততা দিয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ন্যায়নিষ্ঠ। তিনি জেরুশালেমকে ও অনুতপ্ত জেরুশালেমবাসীকে রক্ষা করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর মহান এবং তিনি সঠিক কাজই করেন| সুতরাং তিনি সিয়োন এবং তার যেসব লোকরা তাঁর কাছে ফিরে আসবে তাদের তিনি উদ্ধার করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োনকে ন্যায়বিচার দ্বারা মুক্ত করা হবে এবং তার অনুতপ্ত ব্যক্তিরা ধার্ম্মিকতা দ্বারা মুক্তি পাবে।