Isaiah 1:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শক্তিশালী ব্যক্তি শুকনো খড়ের মত ও তার কাজ আগুনের ফুলকির মত হবে; উভয়ই একসঙ্গে জ্বলতে থাকবে, কেউ নিভাতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শক্তিশালী মানুষ যেন খড়কুটোর মতো হবে, তার কাজ অগ্নিস্ফুলিঙ্গের মতো হবে; সেগুলি উভয়েই একত্র দগ্ধ হবে, সেই আগুন নিভানোর জন্য কেউই থাকবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিক্রমী ব্যক্তি কোষ্টাপাটের ন্যায়, ও তাহার কার্য্য অগ্নিকণার ন্যায় হইবে; উভয়ই একসঙ্গে প্রজ্বলিত হইবে, কেহ নির্ব্বাণ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিক্রমী ব্যক্তি কোষ্টাপাটের ন্যায়, ও তাহার কার্য অগ্নিকণার ন্যায় হইবে; উভয়ই একসঙ্গে প্রজ্বলিত হইবে, কেহ নির্বাপিত করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শক্তিশালী লোক শুকনা খড়কুটার মত হবে, আর তার কাজ হবে আগুনের ফুল্কির মত। সেই সব একসংগে পুড়ে যাবে; কেউ সেই আগুন নিভাতে পারবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শক্তিশালী লোক শুকনা খড়কুটার মত হবে, আর তার কাজ হবে আগুনের ফুল্কির মত। সেই সব একসংগে পুড়ে যাবে; কেউ সেই আগুন নিভাতে পারবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি মাত্র স্ফুলিঙ্গ যেমন খড়ে আগুন ধরিয়ে দেয় তেমনি প্রবল পরাক্রান্ত ব্যক্তিরাও তাদের নিজেদের পাপে ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংস রোধ করার ক্ষমতা কারো থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্ষমতাবান লোকদের অবস্থা শুকনো কাঠের টুকরোর মতো হবে এবং তাদের কৃতকর্ম আগুনের ফুলকির মতো হবে| উভয়েই এক সঙ্গে জ্বলতে থাকবে আর সেই আগুন কেউ নেভাতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শক্তিশালী লোকও শুকনো খড়কুটোর মত হবে এবং তার কাজ আগুনের ফুল্কির মত। তারা একসঙ্গে পুড়ে যাবে এবং কেউ তা নিভাবে না।”