Isaiah 1:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহা গুনাহ্‌গার জাতি, অপরাধে ভারগ্রস্ত লোক, দুষ্কর্মকারীদের বংশ, ভ্রষ্টাচারী সন্তানেরা; তারা মাবুদকে ত্যাগ করেছে, ইসরাইলের পবিত্রতমকে অবজ্ঞা করেছে, বিপথে গেছে, বিমুখ হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহা পাপিষ্ঠ জাতি, এমন এক প্রজাসমাজ যারা অপরাধে ভারগ্রস্ত, তারা কুকর্মীদের বংশ, যত ভ্রষ্টাচারীর সন্তান! তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে; তারা ইস্রায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করেছে, এবং তাঁর প্রতি তারা পিঠ ফিরিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহা পাপিষ্ঠ জাতি, অপরাধে ভারগ্রস্ত লোক, দুষ্কর্ম্মকারীদের বংশ, নষ্টাচারী সন্তানগণ; তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে, ইস্রায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করিয়াছে, বিপথে গিয়াছে, পরাঙ্মুখ হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহা পাপিষ্ঠ জাতি, অপরাধে ভারগ্রস্ত লোক, দুষ্কর্মকারীদের বংশ, নষ্টাচারী সন্তানগণ; তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে, ইস্রায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করিয়াছে, বিপথে গিয়াছে, পরাঙ্মুখ হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়! তারা একটা পাপে পূর্ণ জাতি, দোষের ভারে বোঝাই লোক, অন্যায়কারীদের বংশ, কুকাজ করা সন্তান। তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে এবং ইস্রায়েলের সেই পবিত্রজনকে অগ্রাহ্য করেছে আর তাঁর দিকে পিছন ফিরিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়! তারা একটা গুনাহে পূর্ণ জাতি, দোষের ভারে বোঝাই লোক, অন্যায়কারীদের বংশ, কুকাজ করা সন্তান। তারা মাবুদকে ত্যাগ করেছে এবং ইসরাইলের আল্লাহ্‌ পাককে অগ্রাহ্য করেছে আর তাঁর দিকে পিছন ফিরিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে পাপিষ্ঠ জাতি, দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারী প্রজা, তোমরা উচ্ছন্নে যাও! তোমাদের পাপ তোমাদের টেনে নীচে নামাবে! তোমরা তোমদের প্রভু পরমেশ্বরকে, ইসরায়েলের পবিত্র ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছ এবং তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে আছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওহে পাপিষ্ঠ জাতি, অপরাধে ভারগ্রস্ত লোকরা! তারা দুষ্ট পরিবারের মন্দ সন্তানদের মতো| তারা তাদের প্রভুকে ত্যাগ করেছে| তারা ইস্রায়েলের পবিত্র জনটিকে বাতিল করেছে| তারা তাঁর থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক! পাপে পরিপূর্ণ জাতি, অপরাধের ভারে পরিপূর্ণ লোকেরা, অন্যায়কারীদের বংশ, সেই সন্তানেরা যারা মন্দ কাজ করেছে। তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে এবং ইস্রায়েলের সেই পবিত্রজনকে অগ্রাহ্য করেছে, তারা নিজেদেরকে তাঁর কাছ থেকে বিচ্ছিন্ন করেছে।