Isaiah 1:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের দেশ ধ্বংসস্থান, তোমাদের সমস্ত নগর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে; তোমাদের ভূমি বিদেশী লোকেরা তোমাদের সাক্ষাতে ভোগ করছে, তা বিদেশীদের দ্বারা বিনষ্ট ভূমির মত ধ্বংসস্থান হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের দেশ পরিত্যক্ত, তোমাদের নগরগুলি অগ্নিদগ্ধ হয়েছে; তোমাদের মাঠগুলি বিদেশিরা তোমাদের চোখের সামনেই লুট করেছে, তারা পর্যুদস্ত করা মাত্র সেগুলি ছারখার হয়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের দেশ ধ্বংসস্থান, তোমাদের নগর সকল অগ্নিতে দগ্ধ; তোমাদের ভূমি—বিদেশী লোকেরা তোমাদের সাক্ষাতে তাহা ভোগ করিতেছে, তাহা বিদেশিগণ কর্ত্তৃক বিনষ্ট ভূমির ন্যায় ধ্বংসস্থান হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের দেশ ধ্বংসস্থান, তোমাদের নগর সকল অগ্নিতে দগ্ধ; তোমাদের ভূমি- বিদেশী লোকেরা তোমাদের সাক্ষাতে তাহা ভোগ করিতেছে, তাহা বিদেশিগণ কর্তৃক বিনষ্ট ভূমির ন্যায় ধ্বংসস্থান হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের দেশটা ধ্বংস হয়ে পড়ে রয়েছে, শহরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তোমাদের সব ক্ষেতের ফসল তোমাদের চোখের সামনেই বিদেশীরা লুট করেছে; বিদেশীরা দেশটা ধ্বংসস্থান করে রেখেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের দেশটা ধ্বংস হয়ে পড়ে রয়েছে, শহরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তোমাদের সব ক্ষেতের ফসল তোমাদের চোখের সামনেই বিদেশীরা লুট করেছে; বিদেশীরা দেশটা ধ্বংসস্থান করে রেখেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার দেশ ধ্বংস হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে তোমার শহর-নগর। যখন তুমি চেয়ে চেয়ে দেখছ এসব, তখন বিদেশীরা তোমার দেশ দখল করে নিয়েছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের দেশ ধ্বংস হয়েছে| তোমাদের শহরগুলি অগ্নিদগ্ধ| তোমাদের শত্রুরা তোমাদের দেশ দখল করে নিয়েছে| কোন দেশ বিদেশী আক্রমণকারীর সেনাবাহিনীর দ্বারা যে ভাবে ধ্বংস হয় তোমাদের দেশ সে ভাবেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের দেশটা ধ্বংস হয়েছে, তোমাদের শহরগুলো পুড়ে গেছে। তোমাদের সব ক্ষেতের ফসল তোমাদের উপস্থিতেই বিদেশীরা নষ্ট করছে; বিদেশীরা দেশটা নষ্ট ভূমির মত ধ্বংসস্থান করেছে।