Isaiah 10:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্‌ সেই লোকদেরকে, যারা অধর্মের ব্যবস্থা স্থাপন করে, যারা উপদ্রবের বিধি জারি করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধিক্ তাদের, যারা অন্যায় সব বিধান তৈরি করে, যারা অত্যাচার করার জন্য রায় ঘোষণা করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্‌ সেই ব্যবস্থাপকদিগকে, যাহারা অধর্ম্মের ব্যবস্থা স্থাপন করে, ও সেই লেখকদিগকে, যাহারা উপদ্রব লিখে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্‌ সেই ব্যবস্থাপকদিগকে, যাহারা অধর্মের ব্যবস্থা স্থাপন করে, ও সেই লেখকদিগকে, যাহারা উপদ্রব লিখে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধিক সেই লোকদের, যারা অন্যায় আইন জারি করে এবং মিথ্যা দলিলপত্র তৈরী করে যেন তারা গরীবদের তাদের অধিকার থেকে সরিয়ে দিতে পারে আর আমার অত্যাচারিত লোকদের ন্যায়বিচার পেতে বাধা দিতে পারে এবং বিধবাদের ও অনাথদের জিনিস লুট করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য সেই লোকেরা, যারা অন্যায় আইন জারি করে এবং মিথ্যা দলিলপত্র তৈরী করে যেন তারা গরীবদের তাদের অধিকার থেকে সরিয়ে দিতে পারে আর আমার অত্যাচারিত লোকদের ন্যায়বিচার পেতে বাধা দিতে পারে এবং বিধবাদের ও এতিমদের জিনিস লুট করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমূহ সর্বনাশ তোমাদের! তোমরা অন্যায়ভাবে আইন প্রণয়ন করে আমার প্রজাদের পীড়ন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাজে, অসৎ‌ বিধি প্রনয়ণকারীদের দেখ| এই বিধি প্রনয়ণকারীরা এমন সব বিধি রচনা করে যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিসহ করে তোলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক সেই নিয়মকারীদেরকে, যারা অধর্ম্মের ব্যবস্থা স্থাপন করে ও যারা অবৈধ বিচার জারি করে।