Isaiah 10:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সামেরিয়া ও তার মূর্তিগুলোর প্রতি যেমন করেছি, জেরুশালেম ও তার মূর্তিগুলোর প্রতিও কি তেমন করবো না?’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কি জেরুশালেম ও তার মূর্তিগুলির তেমনই অবস্থা করব না, যেমন আমি করেছি শমরিয়া ও তার প্রতিমাদের?’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি শমরিয়াকে ও তাহার প্রতিমা সকলকে যেরূপ করিয়াছি, যিরূশালেমকে ও তাহার পুত্তলী সকলকেও কি সেইরূপ করিব না?’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি শমরিয়াকে ও তাহার প্রতিমা সকলকে যেরূপ করিয়াছি, যিরূশালেমকে ও তাহার পুত্তলী সকলকেও কি সেইরূপ করিব না?’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি শমরিয়া ও তার প্রতিমাগুলোর প্রতি যা করেছি যিরূশালেম ও তার মূর্তিগুলোর প্রতি তা-ই করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সামেরিয়া ও তার প্রতিমাগুলোর প্রতি যা করেছি জেরুজালেম ও তার মূর্তিগুলোর প্রতি তা-ই করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমরিয়া ও তার অলীক প্রতিমাগুলিকে আমি ধ্বংস করেছি, জেরুশালেম ও সেখানে পূজিত অলীক প্রতিমাগুলিরও আমি সেই একই দসা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি শমরিয়া এবং তার মূর্ত্তিগুলির যে দশা করেছি জেরুশালেম ও তার মূর্ত্তিগুলির দশাও তাই করব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি শমরিয়াকে ও তার প্রতিমাগুলোকে যেমন করেছি, যিরূশালেম ও তার মূর্তিগুলোর প্রতি কি সেরকম করব না?”