Isaiah 10:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এরকম ঘটবে; সিয়োন পর্বতে ও জেরুশালেমে প্রভু তাঁর সমস্ত কাজ সমাপ্ত করার পর আমি আসেরিয়ার বাদশাহ্র উদ্ধত গর্বের ও গর্বিত দর্পের প্রতিফল দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু যখন সিয়োন পর্বত ও জেরুশালেমের বিরুদ্ধে তাঁর সব কর্ম সমাপ্ত করবেন, তিনি বলবেন, “অহংকারে পূর্ণ হৃদয় ও উদ্ধত দৃষ্টির জন্য আমি আসিরীয় রাজাকে শাস্তি দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এইরূপ ঘটিবে; সিয়োন পর্ব্বতে ও যিরূশালেমে প্রভু আপনার সমস্ত কার্য্য সমাপ্ত করিলে পর আমি অশূর-রাজের চিত্তস্ফীতিরূপ ফলের ও তাহার উচ্চদৃষ্টিরূপ আড়ম্বরের প্রতিফল দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এইরূপ ঘটিবে; সিয়োন পর্বতে ও যিরূশালেমে প্রভু আপনার সমস্ত কার্য সমাপ্ত করিলে পর আমি অশূর-রাজের চিত্তস্ফীতিরূপ ফলের ও তাহার উচ্চদৃষ্টিরূপ আড়ম্বরের প্রতিফল দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সিয়োন পাহাড় ও যিরূশালেমের বিরুদ্ধে তাঁর সব কাজ শেষ করে বলবেন, “আসিরিয়ার রাজার অহংকারী অন্তরের কাজ ও তার গর্বভরা চাহনির জন্য আমি তাকে শাস্তি দেব,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দীন-দুনিয়ার মালিক সিয়োন পাহাড় ও জেরুজালেমের বিরুদ্ধে তাঁর সব কাজ শেষ করে বলবেন, “আশেরিয়ার বাদশাহ্র অহংকারী দিলের কাজ ও তার গর্বভরা চাহনির জন্য আমি তাকে শাস্তি দেব,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু পরমেশ্বর বলেন, সিয়োন পর্বত ও জেরুশালেমে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেলে, তখন আমি কি করব? তখন আমি আসিরিয়ার রাজাকে তার অহঙ্কার ও গর্বের জন্য শাস্তি দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োন পর্বত ও জেরুশালেমে প্রভু নিজের পরিকল্পনা মতো সমস্ত কাজ শেষ করার পর তিনি অশূরকে শাস্তি দেবেন| অশূরের রাজা খুবই দাম্ভিক হয়ে উঠবেন আর এই অহঙ্কারের ফলে তিনি অনেক অর্থহীন কু-কাজ করবেন| তাই ঈশ্বর তাকে শাস্তি দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সিয়োন পাহাড় ও যিরূশালেমে নিজের সব কাজ শেষ করলে পর, তিনি বলবেন, “আমি অশূরের রাজার অহঙ্কারী হৃদয়ের বক্তব্য ও গর্বিত চাহনির জন্য শাস্তি দেব।”