Isaiah 10:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সে বলেছে, ‘আমার হাতের বল ও আমার বিজ্ঞতা দ্বারা আমি কাজ সিদ্ধ করেছি, কেননা আমি বুদ্ধিমান; আমি জাতিদের সীমাগুলো দূর করেছি ও তাদের সঞ্চিত ধন লুট করেছি; এবং যারা সিংহাসনে বসে আছে আমি বীরের মতই তাদেরকে নিচে নামিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সে বলে: “ ‘আমার হাতের শক্তিতে ও আমার প্রজ্ঞার দ্বারা আমি এই কাজ করেছি, কারণ আমার বুদ্ধি আছে। আমি জাতিসমূহের সীমানাগুলি অপসারিত করেছি, আমি তাদের ধনসম্পদ লুট করেছি; এক পরাক্রমী ব্যক্তির মতো তাদের রাজাদের আমি পদানত করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সে বলিয়াছে, ‘আমার হস্তের বল ও আমার বিজ্ঞতা দ্বারা আমি কার্য্য সিদ্ধ করিয়াছি, কেননা আমি বুদ্ধিমান; আমি জাতিগণের সীমা সকল দূর করিয়াছি, ও তাহাদের সঞ্চিত ধন লুট করিয়াছি; এবং বীরের ন্যায় আমি সুখাসীনদিগকে নীচে নামাইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সে বলিয়াছে, ‘আমার হস্তের বল ও আমার বিজ্ঞতা দ্বারা আমি কার্য সিদ্ধ করিয়াছি, কেননা আমি বুদ্ধিমান; আমি জাতিগণের সীমা সকল দূর করিয়াছি, ও তাহাদের সঞ্চিত ধন লুট করিয়াছি; এবং বীরের ন্যায় আমি সুখাসীনদিগকে নিচে নামাইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সে বলে, ‘আমার হাতের শক্তিতে আর জ্ঞানের দ্বারা আমি এটা করেছি, কারণ আমার বুদ্ধি আছে। জাতিদের সীমা আমি দূর করে দিয়েছি, তাদের ধন-সম্পদ লুট করেছি; শক্তিশালী বীরের মত আমি তাদের রাজাদের দমন করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ সে বলে, ‘আমার হাতের শক্তিতে আর জ্ঞানের দ্বারা আমি এটা করেছি, কারণ আমার বুদ্ধি আছে। জাতিদের সীমা আমি দূর করে দিয়েছি, তাদের ধন-সম্পদ লুট করেছি; শক্তিশালী বীরের মত আমি তাদের বাদশাহ্দের দমন করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসিরিয়ার সম্রাট গর্ব করে বলে, এ সবই আমি নিজ বাহুবলে করেছি। আমি শক্তিমান, জ্ঞানবান ও চতুর । আমি জাতিগণের মাঝখানের সীমারেখা মুছে ফেলেছি এবং তাদের সঞ্চিত ধন-সম্পদ অপহরণ করেছি। সেখানকার রাজন্যবর্গকে আমি মহাশক্তিধরের মত পদতলে দলিত করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অশূরের রাজা বলেন, “আমি খুবই জ্ঞানী| আমি আমার জ্ঞান ও ক্ষমতা দিয়ে বহু বড় বড় কাজ করেছি| আমি বহু জাতিকে পরাজিত করে তাদের ধনসম্পদ লুঠ করেছি এবং তাদের ক্রীতদাস বানিয়েছি| আমি খুবই প্রতাপশালী লোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে বলে, “আমার হাতের শক্তি ও আমার জ্ঞানের দ্বারা আমি কাজ করেছি, কারণ আমার বুদ্ধি আছে এবং জাতিদের সীমা আমি বাদ দিয়ে দিয়েছি, তাদের ধন-সম্পদ লুট করেছি; বীরের মত আমি তাদেরকে নীচে নামিয়েছি যারা সিংহাসনের ওপরে বসে।