Isaiah 10:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পাখির বাসার মত জাতিদের ধন আমার হস্তগত হয়েছে; লোকে যেমন পরিত্যক্ত ডিম কুড়ায়, তেমনি আমি সমস্ত দুনিয়াকে সংগ্রহ করেছি; পাখা নাড়তে, বা ঠোঁট খুলতে, বা চিঁ চিঁ আওয়াজ করতে কেউ ছিল না।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন কেউ পাখির বাসায় হাত দেয়, তেমনই জাতিসমূহের ঐশ্বর্যে আমার হাত পৌঁছেছে; লোকে যেমন পরিত্যক্ত ডিম সংগ্রহ করে, তেমনই আমি সব দেশকে একত্র করেছি; কেউ তার একটিও ডানা ঝাপটায়নি, বা মুখে চিঁ চিঁ শব্দ করেনি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পক্ষীর বাসার ন্যায় জাতিগণের ধন আমার হস্তগত হইয়াছে; লোকে যেমন পরিত্যক্ত ডিম্ব কুড়ায়, তেমনি আমি সমস্ত পৃথিবীকে সংগ্রহ করিয়াছি; পক্ষ নাড়িতে, কি চঞ্চু খুলিতে, কি চিঁচিঁ শব্দ করিতে কেহ ছিল না।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পক্ষীর বাসার ন্যায় জাতিগণের ধন আমার হস্তগত হইয়াছে; লোকে যেমন পরিত্যক্ত ডিম্ব কুড়ায়, তেমনি আমি সমস্ত পৃথিবীকে সংগ্রহ করিয়াছি; পক্ষ নাড়িতে, কি ঠোঁট খুলিতে, কি চিঁ চিঁ শব্দ করিতে কেহ ছিল না।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেমন করে কেউ পাখীর বাসায় হাত দেয় তেমনি করে আমি জাতিদের ধন-সম্পদে হাত দিয়েছি। লোকে যেমন করে পড়ে থাকা ডিম জড়ো করে তেমনি করে পৃথিবীর সমস্ত দেশকে আমি জড়ো করেছি। কেউ ডানা নাড়ে নি কিম্বা কেউ কিচির মিচির করবার জন্য মুখ খোলে নি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেমন করে কেউ পাখীর বাসায় হাত দেয় তেমনি করে আমি জাতিদের ধন-সম্পদে হাত দিয়েছি। লোকে যেমন করে পড়ে থাকা ডিম জড়ো করে তেমনি করে দুনিয়ার সমস্ত দেশকে আমি জড়ো করেছি। কেউ ডানা নাড়ে নি কিংবা কেউ কিচির মিচির করবার জন্য মুখ খোলে নি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পৃথিবীর জাতিবৃন্দ ছিল একটি পাখির বাসার মত। আমি অতি সহজেই তাদের সমস্ত ধন-সম্পদ আহরণ করলাম, যেমন লোকে সহজে পাখির বাসা থেকে ডিম সংগ্রহ করে। একটি ডানাও আমাকে ঝাপ্টা দিল না, একটি চঞ্চুও আমাকে ঠোকরাতে এল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন কোন লোক যেমন পাখির বাসা থেকে অনায়াসে তাদের ডিম নিয়ে নেয়, তেমনি আমিও নিজ হাতে সব দেশের ধনসম্পদ অনায়াসে লুঠ করেছি| একটা পাখি প্রায়ই তার ডিম এবং বাসাকে একলা রেখে পালায়়| তাই বাসাকে আগল দেবার জন্য বা কিচির-মিচির করে ডানা, ঠোঁট দিয়ে লড়াই করে ডিমকে রক্ষা করার জন্য কোন পাখি না থাকায় লোকে অনায়াসেই সেই ডিম নিয়ে পালায়়| তেমনি গোটা পৃথিবীকে নিজের অধীনে আনার সময় আমাকে নিরস্ত করার মতো সাহস ও শক্তি কারও ছিল না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাখীর বাসার মতো জাতিদের সম্পত্তি আমার হাত লুট করেছে এবং লোকে যেমন পরিত্যক্ত ডিম কুড়ায়, তেমনি আমি সমস্ত পৃথিবীকে জড়ো করেছি; ডানা নাড়তে অথবা মুখ খুলতে কেউ কিচির মিচির শব্দ করছিল না।”