Isaiah 10:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক ইসরাইলের জ্যোতি আগুনের মত হবেন ও যিনি তার পবিত্রতম, তিনি আগুনের শিখার মত হবেন; তা এক দিনে ওর কাঁটাঝোপ ও কাঁটা আগুনে পুড়িয়ে দিয়ে ছাই করে দিবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের জ্যোতি আগুনের মতো হবেন, তাদের সেই পবিত্রতম জন এক আগুনের শিখা হবেন; একদিনের মধ্যে তার শিয়ালকাঁটা ও কাঁটাঝোপ দগ্ধ হয়ে গ্রাসিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক ইস্রায়েলের জ্যোতিঃ অগ্নিস্বরূপ হইবেন, ও যিনি তাহার পবিত্রতম, তিনি শিখাসদৃশ হইবেন; তাহা এক দিনে উহার শ্যাকুল ও কন্টক দগ্ধ করিয়া ভস্ম করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক ইস্রায়েলের জ্যোতি অগ্নিস্বরূপ হইবেন, ও যিনি তাহার পবিত্রতম, তিনি শিখাসদৃশ হইবেন; তাহা এক দিনে উহার শ্যাকুল ও কণ্টক দগ্ধ করিয়া ভস্ম করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের আলো হবেন আগুনের মত; তাদের পবিত্রজন হবেন একটা শিখার মত। সেই আগুন একদিনে তার সব কাঁটাঝোপ আর কাঁটাগাছ পুড়িয়ে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের আলো হবেন আগুনের মত; তাদের আল্লাহ্‌ পাক হবেন একটা শিখার মত। সেই আগুন একদিনে তার সব কাঁটাঝোপ আর কাঁটাগাছ পুড়িয়ে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের জ্যোতি ঈশ্বর অগ্নিস্বরূপ হয়ে উঠবেন। ইসরায়েলের পবিত্রতম ঈশ্বর প্রজ্বলিত অগ্নিশিখা হয়ে একদিনে সব কিছু পুড়িয়ে ছারখার করে দেবেন, এমন কি কাঁটাঝোপ, শ্যাকুলবন পর্যন্ত সব পুড়িয়ে শেষ করে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের আলো (ঈশ্বর) হবে আগুনের মতো| পবিত্র একজনটি হবেন আগুনের শিখার মতো| তিনি ইস্রায়েলের আগাছা ও কাঁটাঝোপকে এক দিনে পুড়িয়ে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের সদাপ্রভু আগুনের মত হবেন ও যিনি তার পবিত্রজন তিনি শিখার মত হবেন; তা একদিনের তার সব কাঁটাঝোপ ও কাঁটাগাছ পুড়িয়ে গ্রাস করবে।