Isaiah 10:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তার বনের ও বাগানের গৌরবকে, প্রাণ ও শরীরকে, সংহার করবেন; তাতে সে রোগীর মত ক্ষয় হয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার অরণ্যগুলির শোভা ও উর্বরা মাঠগুলি তা সম্পূর্ণরূপে ধ্বংস করবে, যেভাবে কোনো অসুস্থ মানুষ ক্ষয় পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তাহার বনের ও উদ্যানের গৌরবকে, প্রাণ ও শরীরকে, সংহার করিবেন; তাহাতে সে রোগীর ন্যায় ক্ষয় পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তাহার বনের ও উদ্যানের গৌরবকে, প্রাণ ও শরীরকে, সংহার করিবেন; তাহাতে সে রোগীর ন্যায় ক্ষয় পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেমন করে একজন রোগী ক্ষয় হয়ে যায়, তেমনি করে সেই আগুন আসিরিয়ার সব গভীর বন ও উর্বর ক্ষেত-খামার সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেমন করে একজন রোগী ক্ষয় হয়ে যায়, তেমনি করে সেই আগুন আশেরিয়ার সব গভীর বন ও উর্বর ক্ষেত-খামার সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক যে ভাবে, মারাত্মক রোগ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেইভাবে প্রচুর সম্পদে পূর্ণ অরণ্য এবং খামার ও কৃষিক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আগুন আরও ব্যাপক হয়ে দ্রাক্ষাক্ষেত এবং বড় বড় গাছকে পুড়িয়ে ছাই করে ফেলবে| অবশেষে লোক জন সমেত সব কিছু ধ্বংস হয়ে যাবে| অশূর রাজ্য প্রায় ধ্বংসস্তূপে পরিণত হবে| অশূরের অবস্থা হবে পচা মোটা কাঠের টুকরোর মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তার বনের ও উদ্যানের মহিমাকে, প্রাণ ও শরীরকে গ্রাস করবে তাতে রোগীর মতো জীর্ণ হবে।