Isaiah 10:2 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন দরিদ্রদেরকে ন্যায়বিচার থেকে ফিরিয়ে দেয় ও আমার দুঃখী লোকদের অধিকার হরণ করে, যেন বিধবারা তাদের লুটদ্রব্য হয়, আর তারা এতিমদেরকে তাদের লুণ্ঠিত দ্রব্য করতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন নিজস্ব অধিকার থেকে দরিদ্রদের বঞ্চিত করে এবং আমার জাতির অত্যাচারিত লোকদের থেকে ন্যায়বিচার হরণ করে, যারা বিধবাদের তাদের শিকার বানায় এবং পিতৃহীনদের সর্বস্ব লুট করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন দরিদ্রগণকে ন্যায়বিচার হইতে ফিরাইয়া দেয়, ও আমার দুঃখী প্রজাদের অধিকার হরণ করে, যেন বিধবারা তাহাদের লুটদ্রব্য হয়, আর তাহারা পিতৃহীনদিগকে তাহাদের লুটিত দ্রব্য করিতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন দরিদ্রগণকে ন্যায়বিচার হইতে ফিরাইয়া দেয়, ও আমার দুঃখী প্রজাদের অধিকার হরণ করে, যেন বিধবারা তাহাদের লুটদ্রব্য হয়, আর তাহারা পিতৃহীনদিগকে তাহাদের লুন্ঠিত দ্রব্য করিতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে তোমরা গরীবের ন্যায়বিচার লাভে বাধা সৃষ্টি কর। এইভাবেই তোমরা বিধবা ও পিতৃমাতৃহীন অনাথের সম্পত্তি আত্নসাৎ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বিধি প্রণযনকারীরা গরীব মানুষের প্রতি ন্যায় সঙ্গত নয়| তারা গরীব মানুষের অধিকার কেড়ে নেয়| তারা বিধবা এবং অনাথ ছেলেমেয়েদের কাছ থেকে জিনিসপত্র চুরি করে নেওয়া অনুমোদন করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা গরিবদেরকে ন্যায়বিচার থেকে ফিরিয়ে দেয় ও আমার দুঃখী লোকদের অধিকার লুট করে, যেন বিধবারা তাদের লুটের জিনিস হয় এবং তারা পিতৃহীনদেরকে তাদের লুটের জিনিস করতে পারে।