Isaiah 10:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দিনে ইসরাইলের অবশিষ্টাংশ ও ইয়াকুব-কুলের রক্ষা পাওয়া লোকেরা নিজেদের প্রহারকারীর উপরে আর নির্ভর করবে না; কিন্তু ইসরাইলের পবিত্রতম মাবুদের উপরে সত্যিকারভাবে নির্ভর করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, ইস্রায়েলের অবশিষ্ট লোকেরা, যাকোবের কুলে যারা বেঁচে থাকবে তারা, তারা আর তার উপরে নির্ভর করবে না যে তাদের আঘাত করে পতিত করেছিল, কিন্তু তারা প্রকৃতই সদাপ্রভুর উপর নির্ভর করবে, যিনি ইস্রায়েলের সেই পবিত্রতম জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিনে ইস্রায়েলের অবশিষ্টাংশ ও যাকোব-কুলের রক্ষাপ্রাপ্ত লোকেরা আপনাদের প্রহারকারীর উপরে আর নির্ভর করিবে না; কিন্তু ইস্রায়েলের পবিত্রতম সদাপ্রভুর উপরে সত্যভাবে নির্ভর করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিনে ইস্রায়েলের অবশিষ্টাংশ ও যাকোব-কুলের রক্ষাপ্রাপ্ত লোকেরা আপনাদের প্রহারকারীর উপরে আর নির্ভর করিবে না; কিন্তু ইস্রায়েলের পবিত্রতম সদাপ্রভুর উপরে সত্যভাবে নির্ভর করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন ইস্রায়েলের বেঁচে থাকা লোকেরা, অর্থাৎ যাকোবের বংশের বাকী লোকেরা তাদের আঘাতকারীদের উপর আর নির্ভর করবে না, কিন্তু সদাপ্রভুর উপর, ইস্রায়েলের সেই পবিত্রজনের উপর সত্যিই নির্ভর করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন ইসরাইলের বেঁচে থাকা বান্দারা, অর্থাৎ ইয়াকুবের বংশের বাকী লোকেরা তাদের আঘাতকারীদের উপর আর ভরসা করবে না, কিন্তু মাবুদের উপর, ইসরাইলের আল্লাহ্‌ পাকের উপর সত্যিই ভরসা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন দিন আসছে, যে দিন ইসরায়েলীরা, যারা বেঁচে ফিরে এসেছে, তারা ঐ জাতির উপরে কোনদিন আস্থা স্থাপন করতে পারবে না, কারণ এরা তাদের প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। তারা ইসরায়েলের পরম পবিত্র প্রভু পরমেশ্বরের উপরেই প্রকৃত আস্থা স্থাপন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় ইস্রায়েলের অবশিষ্টাংশ এবং যাকোব পরিবারের বেঁচে যাওয়া লোকরা তাদের অত্যাচারীদের ওপর আর নির্ভর করবে না| তারা ইস্রায়েলের পবিত্রতম প্রভুর ওপর যথার্থভাবে নির্ভর করতে শিখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন ইস্রায়েলের অবশিষ্ট অংশ ও যাকোবের বংশের পালিয়ে যাওয়া লোকেরা নিজেদের প্রহারককারীর ওপরে নির্ভর করবে না; কিন্তু ইস্রায়েলের পবিত্রতম সদাপ্রভুর ওপরে সত্যভাবে নির্ভর করবে।