Isaiah 10:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুতঃ, হে ইসরাইল, তোমার লোকেরা সমুদ্রের বালির মত হলেও তাদের অবশিষ্টাংশরাই ফিরে আসবে; ধ্বংস নির্ধারিত, তা ধার্মিকতার বন্যাস্বরূপ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও তোমার লোকেরা ও ইস্রায়েল সমুদ্রতীরের বালির মতো হয়, তবুও, এক অবশিষ্টাংশই ফিরে আসবে। ধ্বংসের রায় ঘোষিত হয়েছে, তা হবে প্রবল এবং ন্যায়বিচার অনুযায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ হে ইস্রায়েল, তোমার লোকেরা সমুদ্রের বালির তুল্য হইলেও তাহাদের অবশিষ্টাংশই ফিরিয়া আসিবে; উচ্ছিন্নতা নিরূপিত, তাহা ধার্ম্মিকতার বন্যাস্বরূপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ, হে ইস্রায়েল, তোমার লোকেরা সমুদ্রের বালির তুল্য হইলেও তাহাদের অবশিষ্টাংশই ফিরিয়া আসিবে; উচ্ছিন্নতা নিরূপিত, তাহা ধার্মিকতার বন্যাস্বরূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েল, যদিও তোমার লোকসংখ্যা সমুদ্র-পারের বালুকণার মত তবুও মাত্র অল্প লোকই ফিরে আসবে। ইস্রায়েলের জন্য ধ্বংস ঠিক করা আছে এবং সেই ন্যায্য শাস্তি তাদের উপর আসবেই আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইসরাইল, যদিও তোমার লোকসংখ্যা সমুদ্র-পারের বালুকণার মত তবুও মাত্র অল্প লোকই ফিরে আসবে। ইসরাইলের জন্য ধ্বংস ঠিক করা আছে এবং সেই ন্যায্য শাস্তি তাদের উপর আসবেই আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন বর্তমানে সমুদ্রের বালুকারাশির মত ইসরায়েলের জনসংখ্যা হলেও তাদের মধ্যে থেকে অবশিষ্ট মাত্র কয়েকজন ফিরে আসবে। এই জাতির ধ্বংস অনিবার্য। তারা সম্পূর্ণভাবে এর যোগ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ইস্রায়েল, তোমার লোকের সংখ্যা বিশাল| অনেকটা সমুদ্রের বালুকণার মতো| কিন্তু তাদের মধ্যে খুব অল্প লোকই বেঁচে থাকবে এবং তারা ঈশ্বরের কাছে ফিরে আসবে| কিন্তু প্রথমে, তোমাদের দেশটি ধ্বংস হবে| ঈশ্বর ঘোষণা করেছেন যে তিনি তোমাদের দেশ ধ্বংস করবেন| তারপর ভূখণ্ডটির ওপর প্লাবনের মতো সুবিচার চলে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ, হে ইস্রায়েল, তোমার লোকেরা সমুদ্রের বালির মতো হলেও তাদের বাকি অংশ ফিরে আসবে; ধ্বংস নির্ধারিত, তা ধার্মিকতার বন্যার মতো হবে।