Isaiah 10:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব প্রভু, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, হে আমার সিয়োন-নিবাসী লোকেরা, আসেরিয়াকে ভয় পেয়ো না; যদিও সে তোমাকে দণ্ডাঘাত করে ও তোমার বিরুদ্ধে লাঠি তোলে, যেমন মিসর করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন: “সিয়োনে বসবাসকারী, ও আমার প্রজারা, তোমরা আসিরীয়দের থেকে ভীত হোয়ো না, যারা মিশরের মতোই তোমাদের লাঠি দিয়ে প্রহার করেছিল ও তোমাদের বিরুদ্ধে মুগুর তুলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব প্রভু, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, হে আমার সিয়োন-নিবাসী প্রজাগণ, অশূর হইতে ভীত হইও না; যদিও সে তোমাকে দণ্ডাঘাত করে ও তোমার বিরুদ্ধে যষ্টি উঠায়, যেমন মিসর করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব প্রভু, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, হে আমার সিয়োন-নিবাসী প্রজাগণ, অশূর হইতে ভীত হইও না; যদিও সে তোমাকে দণ্ডাঘাত করে ও তোমার বিরুদ্ধে যষ্টি উঠায়, যেমন মিসর করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু বলছেন, “হে আমার লোকেরা, তোমরা যারা সিয়োনে থাক, যদিও আসিরিয়েরা মিসর দেশের মত করে তোমাদের লাঠি দিয়ে মারে আর তোমাদের বিরুদ্ধে গদা তোলে তবুও তোমরা তাদের ভয় কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য দীন-দুনিয়ার মালিক আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, “হে আমার বান্দারা, তোমরা যারা সিয়োনে থাক, যদিও আশেরীয়রা মিসর দেশের মত করে তোমাদের লাঠি দিয়ে মারে আর তোমাদের বিরুদ্ধে গদা তোলে তবুও তোমরা তাদের ভয় কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তাঁর সিয়োনবাসী প্রজাদের বলেছেন, আসিরীয়দের ভয় পেয়ো না, মিশরীদের মত তোমাদের উপরে তারা উৎপীড়ন করলেও ভয় পেয়ো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব আমার প্রভু, সদাপ্রভু সর্বশক্তিমান বলেন, “সিয়োন নিবাসী আমার লোকরা তোমরা অশূরকে ভয় পেও না| অতীতে যেমন মিশর করেছিল তেমনি ভাবে অশূরও তোমাদের প্রহার করবে| এটা ঠিক যেন অশূর তোমাদের লাঠি দিয়ে প্রহার করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, বাহিনীদের প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “হে আমার লোকেরা, তোমরা যারা সিয়োনে থাক, অশূর থেকে ভীত হয়ো না; যদিও সে তোমাকে লাঠির আঘাত করে ও তোমার বিরুদ্ধে লাঠি ওঠায়, যেমন মিশর করেছিল।