Isaiah 10:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাহিনীগণের মাবুদ তার বিরুদ্ধে চাবুক উত্তোলন করবেন, যেমন ওরেব শৈলে মাদিয়ানের হত্যাকাণ্ডে করেছিলেন; এবং তাঁর লাঠি সাগরের উপরে থাকবে, আর তিনি তা উত্তোলন করবেন, যেমন মিসরে করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু তাদের এক চাবুক দিয়ে প্রহার করবেন, যেভাবে তিনি ওরেব-শৈলে মিদিয়নকে যন্ত্রণা দিয়েছিলেন; তিনি তাঁর লাঠি জলরাশির উপরে তুলবেন, যেমন তিনি মিশরে করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাহিনীগণের সদাপ্রভু তাহার বিরুদ্ধে কশা উত্তোলন করিবেন, যেমন ওরেব শৈলে মিদিয়নের হত্যাকাণ্ডে করিয়াছিলেন; এবং তাঁহার যষ্টি সাগরের উপরে থাকিবে, আর তিনি তাহা উত্তোলন করিবেন, যেমন মিসরে করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাহিনীগণের সদাপ্রভু তাহার বিরুদ্ধে কশা উত্তোলন করিবেন, যেমন ওরেব শৈলে মিদিয়নের হত্যাকাণ্ডে করিয়াছিলেন; এবং তাঁহার যষ্টি সাগরের উপরে থাকিবে, আর তিনি তাহা উত্তোলন করিবেন, যেমন মিসরে করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ওরেব পাহাড়ে মিদিয়নকে আঘাত করবার সময় যেমন করেছিলেন তেমনি করে তিনি চাবুক দিয়ে আসিরিয়দের মারবেন। মিসরে যেমন করেছিলেন তেমনি করেই তিনি জলের উপরে তাঁর লাঠি উঠাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ রাব্বুল আলামীন ওরেব পাহাড়ে মাদিয়ানকে আঘাত করবার সময় যেমন করেছিলেন তেমনি করে তিনি চাবুক দিয়ে আশেরীয়দের মারবেন। মিসরে যেমন করেছিলেন তেমনি করেই তিনি পানির উপরে তাঁর লাঠি উঠাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, হোরেব পর্বতে মিদীয়োন দেশের লোকদের যে ভাবে আঘাত করেছিলাম, ঠিক সেইভাবে আমি ওদের কশাঘাতে জর্জরিত করব। মিশরকে যে ভাবে আমি শাস্তি দিয়েছিলাম, ঠিক সেইভাবে আসিরিয়াকেও শাস্তি দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর প্রভু সর্বশক্তিমান অশূরকে চাবুক দিয়ে মারবেন যেমন প্রভু অতীতে, রাবেন শৈলে মিদিয়নকে পরাজিত করেছিলেন| যখন প্রভু অশূরকে আক্রমণ করবেন তখন একই রকম ঘটনা ঘটবে| প্রভু একদা লাঠিকে সমুদ্রের ওপর তুলে ধরে তার লোকদের মিশরের হাত থেকে রক্ষা করে মিশরকে শাস্তি দিয়েছিলেন| এটা সে রকমই হবে যখন প্রভু তার লোকদের অশূরের হাত থেকে রক্ষা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বাহিনীদের সদাপ্রভু তার বিরুদ্ধে চাবুক চালাবেন, যেমন ওরেব পাহাড়ে মিদিয়নকে পরাজিত করেছিলেন এবং তাঁর লাঠি সাগরের ওপরে থাকবে এবং তিনি তা ওঠাবেন যেমন মিশরে করেছিলেন।