Isaiah 10:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন তোমার কাঁধ থেকে ওর ভার ও তোমার ঘাড় থেকে ওর জোয়াল সরে যাবে এবং চর্বির বৃদ্ধির দরুন জোয়াল ভেঙ্গে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, তোমাদের কাঁধে দেওয়া তাদের বোঝা ও তোমাদের ঘাড় থেকে তাদের জোয়াল তুলে নেওয়া হবে; সেই জোয়াল ভেঙে ফেলা হবে, কারণ তোমরা ভীষণ হৃষ্টপুষ্ট হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন তোমার স্কন্ধ হইতে উহার ভার ও তোমার গ্রীবা হইতে উহার যোঁয়ালি সরিয়া পড়িবে, এবং মেদের বৃদ্ধি প্রযুক্ত যোঁয়ালি ভাঙ্গিয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন তোমার স্কন্ধ হইতে উহার ভার ও তোমার গ্রীবা হইতে উহার জোঁয়ালি সরিয়া পড়িবে, এবং মেদের বৃদ্ধি প্রযুক্ত জোঁয়ালি ভাঙ্গিয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তোমাদের কাঁধ থেকে তাদের বোঝা, তোমাদের ঘাড় থেকে তাদের জোয়াল তুলে নেওয়া হবে; তোমরা মোটা হয়েছ বলে সেই জোয়াল ভেংগে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তোমাদের কাঁধ থেকে তাদের বোঝা, তোমাদের ঘাড় থেকে তাদের জোয়াল তুলে নেওয়া হবে; তোমরা মোটা হয়েছ বলে সেই জোয়াল ভেংগে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন আসিরিয়ার কবল থেকে আমি তোমাদের মুক্ত করব, তাদের যোঁয়ালি তোমাদের কাঁধের উপরে আর বোঝা হয়ে থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটা দীর্ঘ কাঠের দণ্ড কাঁধে বইলে যে কষ্ট হয় অশূর তোমাদের জন্য সে রকম অসুবিধার সৃষ্টি করবেন| কিন্তু সেই কাঠের দণ্ড তোমার কাঁধ থেকে সরে যাবে| ঐ কাঠের দণ্ড তোমার ঈশ্বরের শক্তিতে ভেঙে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন তোমার কাঁধ থেকে তার বোঝা, তোমার ঘাড় থেকে তার যোঁয়ালী তুলে নেওয়া হবে এবং তোমার ঘাড়ের চর্বির জন্য যোঁয়ালী ভেঙে যাবে।