Isaiah 10:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা গিরিপথ ছেড়ে এসেছে, গেবাতে রাত যাপন করেছে; রামা কাঁপছে, তালুতের গিবিয়া পালিয়ে যাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা গিরিপথ অতিক্রম করে ও বলে, “আমরা রাত্রির মধ্যে গেবাতে শিবির স্থাপন করব।” রামা ভয়ে কম্পিত হয়; শৌলের গিবিয়া পলায়ন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা গিরিপথ ছাড়িয়া আসিয়াছে, গেবাতে রাত্রি যাপন করিয়াছে; রামা কাঁপিতেছে, শৌলের গিবিয়া পলায়ন করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা গিরিপথ ছাড়িয়া আসিয়াছে, গেবাতে রাত্রি যাপন করিয়াছে; রামা কাঁপিতেছে, শৌলের গিবিয়া পলায়ন করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা গিরিপথ পার হয়ে এসে বলছে, “আমরা গেবাতে ছাউনি ফেলে রাত কাটাব।” এতে রামা কাঁপছে, শৌলের গিবিয়ার লোকেরা পালিয়ে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা গিরিপথ পার হয়ে এসে বলছে, “আমরা গেবাতে ছাউনি ফেলে রাত কাটাব।” এতে রামা কাঁপছে, তালুতের গিবিয়ার লোকেরা পালিয়ে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা গিরিপথ পার হয়ে এসে গেবাতে রাত্রিবাস করছে। রামা শহরের অধিবাসীর ভয়ে কাঁপছে এবং শৌলের শহর গিবিয়ার মানুষ পালিয়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেনারা (মাবারা) “এসিং” দিয়ে নদী পার হবে| তারা জেরুশালেমের উত্তরের শহর গেবাতে রাত কাটাবে| রামা শহর ভয়ে কাঁপবে| শৌলের গিবিয়াতে লোকরা ভয়ে পালাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা গিরিপথ পার হয়ে এসেছে এবং তারা গেবাতে রাত কাটিয়েছে। রামা কাঁপছে, শৌলের গিবিয়া পালিয়ে গেছে।