Isaiah 10:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রতিফল দেবার দিনে ও দূর থেকে যখন বিনাশ আসবে, তখন তোমরা কি করবে? সাহায্যের জন্য কার কাছে পালাবে? আর তোমাদের প্রতাপ কোথায় রাখবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিসেব নেওয়ার দিনে তোমরা কী করবে, যখন দূর থেকে তোমাদের উপরে বিপর্যয় নেমে আসবে? সাহায্যের জন্য কার কাছে তোমরা দৌড়ে যাবে? তোমাদের ধনসম্পদ সব কোথায় রাখবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রতিফল দিবার দিনে, ও দূর হইতে যখন বিনাশ আসিবে, তখন তোমরা কি করিবে? সাহায্যের নিমিত্ত কাহার কাছে পলাইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রতিফল দিবার দিনে, ও দূর হইতে যখন বিনাশ আসিবে, তখন তোমরা কি করিবে? সাহায্যের নিমিত্ত কাহার কাছে পলাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাস্তি পাবার দিনে যখন দূর থেকে বিপদ আসবে তখন তোমরা কি করবে? সাহায্য পাবার জন্য কার কাছে দৌড়ে যাবে? তোমাদের ধন-সম্পদ কোথায় রেখে যাবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাস্তি পাবার দিনে যখন দূর থেকে বিপদ আসবে তখন তোমরা কি করবে? সাহায্য পাবার জন্য কার কাছে দৌড়ে যাবে? তোমাদের ধন-সম্পদ কোথায় রেখে যাবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের সেই বিচারের দিনে তোমরা কি করবে? তিনি যখন দূর দেশ থেকে তোমাদের উপরে দুবির্পাক আনবেন, তখন কি করবে তোমরা? সাহায্যের জন্য তোমরা কার কাছে যাবে? কোথায় তোমরা লুকাবে তোমাদের ধন-ঐশ্বর্য?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে বিধি প্রণযনকারী, তোমরা যে সব কাজ করছ সেসব কাজের কৈফিযত্ যখন চাওয়া হবে তখন তোমরা কি করবে? তোমাদের দূরের একটা দেশ থেকে ধ্বংস আসছে| তোমরা তখন কোথায় সাহায্যের জন্য ছুটবে? তোমাদের টাকাপয়সা ও ধনসম্পদ তোমাদের কোন সাহায্য করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শাস্তি দেবার দিনের ও যখন দূর থেকে বিপদ আসবে তখন তোমরা কি করবে? সাহায্যের জন্য কার কাছে পালাবে? তোমাদের ধন-সম্পদ কোথায় ফেলে যাবে?