Isaiah 10:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বন্দীদের নিচে অধোমুখ হয়ে পড়বে, নিহতদের মধ্যে পড়ে থাকবে, এই মাত্র। এত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি, কিন্তু তাঁর হাত এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বন্দিদের মধ্যে ভয়ে কুঁকড়ে থাকা অথবা নিহতদের পতিত হওয়া ছাড়া আর কিছু থাকবে না। তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি, তাঁর হাত এখনও উপরে উঠে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের প্রতাপ কোথায় রাখিবে? তাহারা বন্দিগণের নীচে অধোমুখ হইয়া পড়িবে, নিহতগণের নীচে পতিত হইবে, এই মাত্র। এই সকলেতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের প্রতাপ কোথায় রাখিবে? তাহারা বন্দিগণের নিচে অধোমুখ হইয়া পড়িবে, নিহতগণের নিচে পতিত হইবে, এই মাত্র। এই সকলেতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তো বন্দীদের মধ্যে থাকবে কিম্বা মৃতদের সংগী হবে; তোমাদের করবার আর কিছুই থাকবে না। এই সব হলেও তাঁর ক্রোধ থামবে না; এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তো বন্দীদের মধ্যে থাকবে কিংবা মৃতদের সংগী হবে; তোমাদের করবার আর কিছুই থাকবে না। এই সব হলেও তাঁর রাগ থামবে না; এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যুদ্ধে নিহত হবে অথবা তোমাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত হবে না, শাস্তিদানের জন্য তাঁর হাত উদ্যত হয়েই থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের একজন বন্দীর পিছনে লুকোতে হবে অথবা তোমরা একজন মৃত দেহের নীচে পড়বে| ঈশ্বর তবুও রুদ্ধ থাকবেন| তিনি তোমাদের শাস্তি দেবার জন্য প্রস্তুত হবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বন্দীদের মধ্যে নীচু হয়ে থাকবে অথবা মৃতদের মধ্যে পড়ে যাবে; কারণ এই সবে তো তার রাগ থামেনি; কিন্তু এখনও তাঁর হাত ওঠানোই রয়েছে।