Isaiah 10:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্‌ আসেরিয়াকে! সে আমার ক্রোধের দণ্ড! সে সেই লাঠি, যার হাতে আমার কোপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আসিরিয়াকে ধিক্, সে আমার ক্রোধের লাঠি, যার হাতে আছে আমার রোষের মুগুর!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্‌ অশূরকে! সে আমার ক্রোধের দণ্ড! সে সেই যষ্টি, যাহার হস্তে আমার কোপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্‌ অশূরকে! সে আমার ক্রোধের দণ্ড! সে সেই যষ্টি, যাহার হস্তে আমার কোপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধিক্‌ আসিরিয়া, আমার ক্রোধের লাঠি! তার হাতে রয়েছে আমার ভীষণ ক্রোধের গদা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য আশেরিয়া, আমার গজবের লাঠি! তার হাতে রয়েছে আমার ভীষণ রাগের গদা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন, আসিরিয়া! হ্যাঁ, যাদের উপরে আমি ক্রুদ্ধ হয়ে আছি, তাদের শাস্তিদানের জন্য আসিরিয়াকে আমি দণ্ডরূপে ব্যবহার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেছেন, “আমি অশূরকে একটা লাঠির মতো ব্যবহার করব| ক্রোধর বশে, ইস্রায়েলকে শাস্তি দেওয়ার জন্য আমি অশূরকে কাজে লাগাব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক অশূরকে! সে আমার ক্রোধের লাঠি! সে সেই লাঠি, যার হাতে আমার ভীষণ ক্রোধ।