Isaiah 10:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাকে এক আল্লাহ্বিহীন জাতির বিরুদ্ধে পাঠাব, আমার গজব-পাত্র লোকদের বিরুদ্ধে হুকুম দেব, যেন সে লুট করে ও লুণ্ঠিত দ্রব্য নিয়ে যায় ও তাদেরকে পথের কাদার মত পায়ে মাড়ায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাকে এক ভক্তিহীন জাতির বিরুদ্ধে পাঠাব, আমি তাকে এক জাতির বিরুদ্ধে প্রেরণ করব, যারা আমাকে ক্রুদ্ধ করেছে, যেন সে লুট করে ও লুণ্ঠনের দ্রব্য কেড়ে নেয়, আর পথের কর্দমের মতো তাদের পদদলিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাকে এক পামর জাতির বিপরীতে পাঠাইব, আমার ক্রোধপাত্র লোকবৃন্দের বিরুদ্ধে আজ্ঞা দিব, যেন সে লুট করে, ও লুটিত দ্রব্য লইয়া যায়, ও তাহাদিগকে পথের কাদার ন্যায় দলায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাকে এক পামর জাতির বিপরীতে পাঠাইব, আমার ক্রোধপাত্র লোকবৃন্দের বিরুদ্ধে আজ্ঞা দিব, যেন সে লুট করে, ও লুন্ঠিত দ্রব্য লইয়া যায়, ও তাহাদিগকে পথের কাদার ন্যায় দলায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাকে ঈশ্বরের প্রতি ভক্তিহীন এক জাতির বিরুদ্ধে পাঠাচ্ছি এবং যারা আমার ক্রোধ জাগিয়েছে তাদের বিরুদ্ধে পাঠাচ্ছি যেন সে লুট করতে ও কেড়ে নিতে পারে আর রাস্তার কাদার মত করে তাদের পায়ে মাড়াতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাকে আল্লাহ্র প্রতি ভয়হীন এক জাতির বিরুদ্ধে পাঠাচ্ছি এবং যারা আমার রাগ জাগিয়েছে তাদের বিরুদ্ধে পাঠাচ্ছি যেন সে লুট করতে ও কেড়ে নিতে পারে আর রাস্তার কাদার মত করে তাদের পায়ে মাড়াতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আমাকে ক্রুদ্ধ করে তুলেছে, সেই ঈশ্বরহীন জাতিকে আক্রমণ করার জন্য আমি আসিরিয়াকে প্রেরণ করব। আমি তাদের অপহরণ ও লুন্ঠন করতে এবং লোকদের পথের ধূলার মত পদতলে দলিত করতে পাঠাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সব লোকরা অসৎ এবং নোংরা কাজ করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি অশূরকে পাঠাবো| আমি এই সব লোকের ওপর ভীষণ রুদ্ধ, তাই আমি অশূরকে তাদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ দেব| সে তাদের পরাজিত করে তাদের সব সম্পদ লুঠ করে নেবে| অশূর ইস্রায়েলকে রাস্তায় কাদার মতো মাড়াবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাকে অহঙ্কারী জাতির বিরুদ্ধে পাঠাব এবং যারা আমার ক্রোধ বহন করে তাদেরকেও পাঠাব যেন সে লুট করে ও লুটের জিনিস নিয়ে যায় ও তাদেরকে রাস্তার কাদার মত মাড়ায়।