Isaiah 11:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াসিরের গুঁড়ি থেকে একটি তরুশাখা বের হবেন ও তার মূল থেকে উৎপন্ন এক শাখা ফল প্রদান করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিশয় কুলের মূলকাণ্ড থেকে একটি শাখা নির্গত হবে; তার মূল থেকে উৎপন্ন এক শাখায় ফল ধরবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিশয়ের গুঁড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন, ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিশয়ের গুঁড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন, ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিশয়ের গোড়া থেকে একটা নতুন চারা বের হবেন; তাঁর মূলের সেই চারায় ফল ধরবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াসিরের গোড়া থেকে একটা নতুন চারা বের হবেন; তাঁর মূলের সেই চারায় ফল ধরবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের রাজবংশ কেটে ফেলা হয়েছে একটি বৃক্ষের মত। কিন্তু কাটা গাছের গুঁড়ি থেকে যেমন নতুন পল্লবের উদগম হয়, ঠিক তেমনি যিশয়ের পুত্র দাউদের বংশ থেকে এক নতুন রাজার উদ্ভব হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি ছোট গাছ (শিশু) যিশয়ের গোড়া (পরিবার) থেকে বাড়বে| ঐ শাখাটি যিশয়ের শিকড়গুলি থেকে বাড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিশয়ের মূল থেকে একটা পাতা গজিয়ে উঠবে এবং তাঁর মূল থেকে ডাল বের করে ফল ধরবে।