Isaiah 11:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন এই সমস্ত ঘটবে, ইয়াসিরের মূল, যিনি লোকবৃন্দের পতাকারূপে দাঁড়ান, তাঁর কাছে জাতিরা খোঁজ করবে; আর তাঁর বিশ্রামস্থান মহিমান্বিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন যিশয়ের মূল, জাতিসমূহের পতাকারূপে দাঁড়াবেন; সব জাতি তাঁর প্রতি ধাবিত হবে এবং তাঁর বিশ্রামের স্থান প্রতাপান্বিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন এই ঘটিবে, যিশয়ের মূল, যিনি লোকবৃন্দের পতাকারূপে দাঁড়ান, তাঁহার কাছে জাতিগণ অন্বেষণ করিবে; আর তাঁহার বিশ্রামস্থান প্রতাপান্বিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন এই ঘটিবে, যিশয়ের মূল, যিনি লোকবৃন্দের পতাকারূপে দাঁড়ান, তাঁহার কাছে জাতিগণ অন্বেষণ করিবে; আর তাঁহার বিশ্রামস্থান প্রতাপান্বিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন যিশয়ের মূল সব জাতির জন্য পতাকার মত হয়ে দাঁড়াবেন; সব জাতি তাঁর কাছে জড়ো হবে এবং তাঁর বিশ্রামের স্থান গৌরবময় হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন ইয়াসিরের মূল সব জাতির জন্য নিশানের মত হয়ে দাঁড়াবেন; সব জাতি তাঁর কাছে জমায়েত হবে এবং তাঁর বিশ্রামের স্থান গৌরবময় হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন আগত প্রায়, যে দিন দাউদের রাজবংশে আবির্ভূত সেই নতুন রাজা হবেন জাতিবৃন্দের কাছে এক প্রতীকস্বরূপ। তারা একত্র হবে তাঁর রাজধানীতে, ভূষিত করবে তাঁকে সম্মানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময় যিশয়ের পরিবারবর্গ থেকে একজন বিশেষ ব্যক্তি থাকবেন| এই ব্যক্তি লোকের পতাকা স্বরূপ হবেন| এই “পতাকা” সকল দেশকে তাঁর চারপাশে আসার জন্য পথ দেখাবে| সব দেশ তাঁর কাছে তাঁদের করণীয় কর্তব্যের ব্যাপারে জানতে চাইবে| এবং তাঁর বিশ্রামস্থল মহিমান্বিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন যিশয়ের মূল সব জাতির পতাকা হিসাবে দাঁড়াবেন; জাতিরা তাকে খুঁজে বের করবে এবং তাঁর বিশ্রামের জায়গা মহিমান্বিত হবে।