Isaiah 11:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি জাতিদের জন্য নিশান তুলবেন, ইসরাইলের বিতাড়িত লোকদের একত্র করবেন ও দুনিয়ার চার কোণ থেকে এহুদার ছিন্নভিন্ন লোকদেরকে সংগ্রহ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি জাতিসমূহের উদ্দেশে একটি পতাকা তুলে ধরবেন এবং ইস্রায়েলের নির্বাসিতদের একত্র করবেন; তিনি পৃথিবীর চার কোণে ছড়িয়ে পড়া যিহূদার লোকদের সমবেত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি জাতিগণের নিমিত্ত পতাকা তুলিবেন, ইস্রায়েলের তাড়িত লোকদিগকে একত্র করিবেন, ও পৃথিবীর চারি কোণ হইতে যিহূদার ছিন্নভিন্ন লোকদিগকে সংগ্রহ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি জাতিগণের নিমিত্ত পতাকা তুলিবেন, ইস্রায়েলের তাড়িত লোকদিগকে একত্র করিবেন, ও পৃথিবীর চারি কোণ হইতে যিহূদার ছিন্নভিন্ন লোকদিগকে সংগ্রহ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি জাতিদের জন্য একটা পতাকা তুলবেন আর বিদেশে বন্দী থাকা ইস্রায়েলীয়দের জড়ো করবেন; যিহূদার ছড়িয়ে থাকা লোকদের তিনি পৃথিবীর চারদিক থেকে একত্র করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি জাতিদের জন্য একটা নিশান তুলবেন আর বিদেশে বন্দী থাকা বনি-ইসরাইলদের জমায়েত করবেন; এহুদার ছড়িয়ে থাকা লোকদের তিনি দুনিয়ার চারদিক থেকে একত্র করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর পৃথিবীর চারিদিকে ছড়িয়ে থাকা ইসরায়েল ও যিহুদীয়ার মানুষকে যে ফিরিয়ে আনছেন, সেই বিষয় সমস্ত জাতিকে জানাবার জন্য প্রতীকস্বরূপ একটি পতাকা দেখাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তিনি সমস্ত লোকদের জন্য “পতাকা” তুলবেন| ইস্রায়েল ও যিহূদা থেকে বিতাড়িত লোক যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে ছিন্নমূলের মতো বাস করছিল তাদের তিনি একত্রিত করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি জাতিদের জন্য একটা পতাকা তুলবেন এবং ইস্রায়েলের নির্বাসিত লোকদের জড়ো করবেন এবং যিহূদার বিক্ষিপ্ত লোকদেরকে তিনি পৃথিবীর চার কোণ থেকে জড়ো করবেন।