Isaiah 11:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আফরাহীমের ঈর্ষা দূর হবে ও যারা এহুদাকে কষ্ট দেয়, তারা উচ্ছিন্ন হবে; আফরাহীম এহুদার উপর ঈর্ষা করবে না ও এহুদা আফরাহীমকে কষ্ট দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িমের ঈর্ষা বিলীন হবে, আর যিহূদার শত্রুরা উৎখাত হবে; ইফ্রয়িম যিহূদার প্রতি ঈর্ষা করবে না, যিহূদাও ইফ্রয়িমের প্রতি হিংস্র হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইফ্রয়িমের ঈর্ষা দূর হইবে, ও যাহারা যিহূদাকে ক্লেশ দেয়, তাহারা উচ্ছিন্ন হইবে; ইফ্রয়িম যিহূদার উপর ঈর্ষা করিবে না, ও যিহূদা ইফ্রয়িমকে ক্লেশ দিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইফ্রয়িমের ঈর্ষা দূর হইবে, ও যাহারা যিহূদাকে ক্লেশ দেয়, তাহারা উচ্ছিন্ন হইবে; ইফ্রয়িম যিহূদার উপর ঈর্ষা করিবে না, ও যিহূদা ইফ্রয়িমকে ক্লেশ দিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িমের হিংসা দূর হয়ে যাবে এবং যিহূদার শত্রুভাব আর থাকবে না। ইফ্রয়িম যিহূদার উপর হিংসা করবে না, যিহুদাও ইফ্রয়িমের সংগে শত্রুতা করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীমের হিংসা দূর হয়ে যাবে এবং এহুদার শত্রুভাব আর থাকবে না। আফরাহীম এহুদার উপর হিংসা করবে না, এহুদাও আফরাহীমের সংগে শত্রুতা করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল রাজ্য আর কখনও যিহুদীয়াকে ঈর্ষা করবে না এবং যিহুদীয়াও আর কখনও ইসরায়েলের সঙ্গে শত্রুতা করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সময় ইফ্রয়িমের (ইস্রায়েলের) ঈর্ষা দূর হবে| ইফ্রয়িম আর যিহূদার ঈর্ষা করবে না| যিহূদার আর কোন শত্রু থাকবে না| এবং যিহূদা ইফ্রয়িমের অসুবিধার কারণ হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ইফ্রয়িমের হিংসা থামাবেন এবং যারা যিহূদার প্রতি প্রতিদ্বন্দ্বীরা উচ্ছিন্ন হবে। ইফ্রয়িম যিহূদার ওপর হিংসা করবে না এবং যিহূদা আর ইফ্রয়িমের প্রতি বিদ্রূপ করবে না।