Isaiah 11:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিসর দেশ থেকে ইসরাইলের বের হয়ে আসার সময়ে যেমন তার জন্য পথ হয়েছিল, তেমনি তাঁর লোকদের অবশিষ্টাংশের, আসেরিয়া থেকে অবশিষ্ট লোকদের জন্য একটি রাজপথ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসিরিয়া থেকে যারা অবশিষ্ট থাকবে, তাঁর প্রজাদের বাকি লোকদের জন্য একটি রাজপথ তৈরি হবে, যেমন মিশর থেকে বের হয়ে আসার সময়ে ইস্রায়েলীদের জন্য তৈরি হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিসর দেশ হইতে ইস্রায়েলের বাহির হইয়া আসিবার সময়ে যেমন তাহার নিমিত্ত পথ হইয়াছিল, তেমনি তাঁহার প্রজাদের অবশিষ্টাংশের, অশূর হইতে অবশিষ্ট লোকদের নিমিত্ত এক রাজপথ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিসর দেশ হইতে ইস্রায়েলের বাহির হইয়া আসিবার সময়ে যেমন তাহার নিমিত্ত পথ হইয়াছিল, তেমনি তাঁহার প্রজাদের অবশিষ্টাংশের, অশূর হইতে অবশিষ্ট লোকদের নিমিত্ত এক রাজপথ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর থেকে বের হয়ে আসবার সময় যেমন ইস্রায়েলীয়দের জন্য একটা পথ হয়েছিল তেমনি তাঁর বেঁচে থাকা লোকদের জন্য আসিরিয়া থেকে একটা রাজপথ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর থেকে বের হয়ে আসবার সময় যেমন বনি-ইসরাইলদের জন্য একটা পথ হয়েছিল তেমনি তাঁর বেঁচে থাকা বান্দাদের জন্য আশেরিয়া থেকে একটা রাজপথ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর দেশ থেকে তাদের পূর্বপুরুষদের বার হয়ে আসার জন্য যেমন পথ তৈরী হয়েছিল, ঠিক সেইভাবে উদ্ধারপ্রাপ্ত অবশিষ্ট ইসরায়েলীদের জন্যও আসিরিয়া থেকে একটি রাজপথ তৈরী হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর মিশর দেশ থেকে ইস্রায়েল বেরিয়ে আসার সময় যেমন তার জন্য পথের সৃষ্টি হয়েছিল তেমনি অশূরে জীবিত থাকা তাঁর লোকদের অশূর ত্যাগের জন্য ঈশ্বর একটি নতুন পথের সৃষ্টি করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর থেকে বের হয়ে আসার দিনের যেমন ইস্রায়েলীয়দের জন্য একটা প্রধান পথ হয়েছিল তেমনি তাঁর অবশিষ্ট লোকদের জন্য অশূর থেকে একটা রাজপথ হবে।