Isaiah 11:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের রূহ্‌— জ্ঞান ও বিবেচনার রূহ্‌, মন্ত্রণা ও পরাক্রমের রূহ্‌, জ্ঞান ও মাবুদ-ভয়ের রূহ্‌— তাঁতে অবস্থিতি করবেন; আর তিনি মাবুদ-ভয়ে আমোদিত হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর আত্মা তাঁর উপরে অবস্থিতি করবেন, তা হল প্রজ্ঞা ও বুদ্ধির আত্মা, পরামর্শদানের ও পরাক্রমের আত্মা, জ্ঞানের আত্মা ও সদাপ্রভুর ভয়ের আত্মা
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর আত্মা—প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুভয়ের আত্মা—তাঁহাতে অধিষ্ঠান করিবেন; আর তিনি সদাপ্রভুর-ভয়ে আমোদিত হইবেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর আত্মা প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু-ভয়ের আত্মা তাঁহাতে অধিষ্ঠান করিবেন; আর তিনি সদাপ্রভু-ভয়ে আমোদিত হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর উপর থাকবেন সদাপ্রভুর আত্মা, জ্ঞান ও বুঝবার আত্মা, পরামর্শ ও শক্তির আত্মা, বুদ্ধি ও সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ের আত্মা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর উপর থাকবেন মাবুদের রূহ্‌, জ্ঞান ও বুঝবার রূহ্‌, পরামর্শ ও শক্তির রূহ্‌, বুদ্ধি ও মাবুদের প্রতি ভয়ের রূহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের আত্মা, তাঁকে দান করবেন প্রজ্ঞা, দান করবেন সুবিবেচনা এবং শাসন-পালনের ক্ষমতা ও নৈপুণ্য। তিনি জানবেন প্রভু পরমেশ্বরের ইচ্ছা, তাঁর অন্তরে থাকবে প্রভু পরমেশ্বরের প্রতি অসীম শ্রদ্ধা ও সম্ভ্রম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর প্রভুর আত্মা এই বালকটির ওপরে ভর করবে| এই আত্মা বালকটিকে জ্ঞান, বুদ্ধি, পথনির্দেশ এবং শক্তি দেবে| এই আত্মা বালকটিকে প্রভুকে জানার এবং তাঁকে সম্মান করার শিক্ষা দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর ওপর সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার আত্মা ও বোঝার আত্মা, পরামর্শ ও শক্তির আত্মা, জ্ঞানের আত্মা ও সদাপ্রভুর প্রতি ভয়ের আত্মা থাকবেন।