Isaiah 11:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি চোখের দৃষ্টি অনুসারে বিচার করবেন না, কানে যা শুনবেন সেই অনুসারে নিষ্পত্তি করবেন না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি সদাপ্রভুর ভয়ে আনন্দিত হবেন। তিনি চোখের দৃষ্টি অনুযায়ী বিচার করবেন না, কিংবা কানে যা শোনেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন না;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করিবেন না, কর্ণের শ্রবণানুসারে নিষ্পত্তি করিবেন না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করিবেন না, কর্ণের শ্রবণানুসারে নিষপত্তি করিবেন না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ে আনন্দিত হবেন। তিনি চোখে যা দেখবেন তা দিয়ে বিচার করবেন না, কিম্বা কানে যা শুনবেন তা দিয়ে মীমাংসা করবেন না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মাবুদের প্রতি ভয়ে আনন্দিত হবেন। তিনি চোখে যা দেখবেন তা দিয়ে বিচার করবেন না, কিংবা কানে যা শুনবেন তা দিয়ে মীমাংসা করবেন না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বরের আদেশ পালনেই তাঁর পরম আনন্দ। বাহ্যিক রূপ বা জনশ্রুতি অনুসারে তিনি বিচার করবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রতি সমীহ দ্বারা বালকটি অনুপ্রাণিত হবে| সে বাইরের চেহারা দিয়ে কোন কিছু বিচার করবে না| কোন কিছু শোনার ভিত্তিতে সে রায় দেবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সদাপ্রভুর ভয়ে আনন্দিত হবেন। তিনি চোখে যা দেখবেন তা দিয়ে বিচার করবেন না, কিংবা কানে যা শুনবেন তা দিয়ে সিদ্ধান্ত নেবেন না;