Isaiah 11:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ধর্মশীলতায় দীনহীনদের বিচার করবেন, সরলতায় দুনিয়ার নম্রদের জন্য নিষ্পত্তি করবেন; তিনি তাঁর মুখস্থিত দণ্ড দ্বারা দুনিয়াকে আঘাত করবেন, নিজ ওষ্ঠাধরের নিশ্বাস দ্বারা অবাধ্যকে হত্যা করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ধার্মিকতায় তিনি নিঃস্ব ব্যক্তির বিচার করবেন, ন্যায়ের সঙ্গে তিনি পৃথিবীর দরিদ্রদের বিচার নিষ্পত্তি করবেন। তিনি তাঁর মুখের লাঠি দিয়ে পৃথিবীকে আঘাত করবেন; তাঁর ওষ্ঠাধরের শ্বাসে তিনি দুষ্টদের সংহার করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ধর্ম্মশীলতায় দীনহীনের বিচার করিবেন, সরলতায় পৃথিবীস্থ নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন; তিনি আপন মুখস্থিত দণ্ড দ্বারা পৃথিবীকে আঘাত করিবেন, আপন ওষ্ঠাধরের নিঃশ্বাস দ্বারা দুষ্টকে বধ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ধর্মশীলতায় দীনহীনদের বিচার করিবেন, সরলতায় পৃথিবীস্থ নম্রদের জন্য নিষপত্তি করিবেন; তিনি আপন মুখস্থিত দণ্ড দ্বারা পৃথিবীকে আঘাত করিবেন, আপন ওষ্ঠাধরের নিশ্বাস দ্বারা দুষ্টকে বধ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু অভাবীদের প্রতি ন্যায়বিচার করবেন, আর পৃথিবীর গরীবদের ব্যাপার সততার সংগে মীমাংসা করবেন। লাঠির মত করে তিনি মুখের কথায় পৃথিবীকে আঘাত করবেন, আর দুষ্টদের মেরে ফেলবেন তাঁর মুখের শ্বাসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু অভাবীদের প্রতি ন্যায়বিচার করবেন, আর দুনিয়ার গরীবদের ব্যাপার সততার সংগে মীমাংসা করবেন। লাঠির মত করে তিনি মুখের কথায় দুনিয়াকে আঘাত করবেন, আর দুষ্টদের হত্যা করবেন তাঁর মুখের শ্বাসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীন-দরিদ্রের ন্যায্য বিচার করবেন, রক্ষা করবেন তিনি অসহায় মানুষের অধিকার। তাঁরই আদেশে লোকে শাস্তি পাবে, মৃত্যু হবে দুষ্টজনের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সততা ও ধার্মিকতার সঙ্গে দীন-দরিদ্রদের বিচার করবে| সে ন্যায়ের সঙ্গে দেশের দীনহীনদের বিভিন্ন বিষয়ের নিষ্পত্তি করবে| যদি সে কোন লোককে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তার আদেশমতো ঐ লোকটিকে শাস্তি পেতেই হবে| যদি সে লোকদের মৃত্যুর আদেশ দেয় তাহলে তাদের হত্যা করা হবে| সুবিচার, ধার্মিকতাই এই শক্তির অন্যতম উৎস| এই গুণগুলি তাঁর কোমরের বন্ধনীর মতো হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরিবর্তে, তিনি ধার্ম্মিকতায় গরিবদের বিচার করবেন এবং সুন্দরভাবে পৃথিবীর নম্রদের জন্য নিষ্পত্তি করবেন। তিনি তার মুখের লাঠির দ্বারা পৃথিবীকে আঘাত করবেন, নিজের ঠোঁটের নিঃশ্বাস দিয়ে দুষ্টকে হত্যা করবেন।