Isaiah 11:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব আমার পবিত্র পর্বতের কোন স্থানে হিংসা কিংবা বিনাশ করবে না; কারণ সমুদ্র যেমন পানিতে আচ্ছন্ন, তেমনি দুনিয়া মাবুদ-বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সাপেরা আমার পবিত্র পর্বতের কোথাও কোনো ক্ষতি বা বিনাশ করবে না, কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন, পৃথিবী তেমনই সদাপ্রভুর জ্ঞানে পরিপূর্ণ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সকল আমার পবিত্র পর্ব্বতের কোন স্থানে হিংসা কিম্বা বিনাশ করিবে না; কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভু-বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল আমার পবিত্র পর্বতের কোন স্থানে হিংসা কিম্বা বিনাশ করিবে না; কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভু-বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায় কেউ ক্ষতিও করবে না, ধ্বংসও করবে না, কারণ সমুদ্র যেমন জলে পরিপূর্ণ থাকে তেমনি সদাপ্রভুর বিষয়ে জ্ঞানে পৃথিবী পরিপূর্ণ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায় কেউ ক্ষতিও করবে না, ধ্বংসও করবে না, কারণ সমুদ্র যেমন পানিতে পরিপূর্ণ থাকে তেমনি মাবুদের বিষয়ে জ্ঞানে দুনিয়া পরিপূর্ণ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের পবিত্র পর্বত সিয়োনে হিংসা বা বিনাশের লেশমাত্র থাকবে না। সমুদ্র যেমন অগাধ জলে পরিপূর্ণ, এই ধরণীও তেমনি পূর্ণ হবে ঈশ্বরের সম্যক জ্ঞানে ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব বিষয়গুলি আসলে প্রমাণ করে কেউ কারও কোন ক্ষতি না করে পরস্পর শান্তিতে বাস করবে| লোকরা আমার পবিত্র পর্বতের কোন অংশে হিংসা কিংবা ধ্বংসের আশ্রয় নেবে না| কারণ এই সব লোকরা যথার্থভাবে প্রভুকে চেনে ও জানে| ভরা সমুদ্রের জলের মতো প্রভু বিষয়ক অগাধ জ্ঞানে তারা পরিপূর্ণ থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায় ক্ষতি করবে না কিংবা ধ্বংস করবে না, কারণ সমুদ্র যেমন জলে পরিপূর্ণ থাকে তেমনি সদাপ্রভুর জ্ঞানে পৃথিবী পরিপূর্ণ হবে।