Isaiah 12:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন তুমি বলবে, হে মাবুদ, আমি তোমার প্রশংসা-গজল করবো; কেননা তুমি আমার প্রতি ক্রুদ্ধ ছিলে, কিন্তু তোমার ক্রোধ নিবৃত্ত হয়েছে, আর তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন তুমি বলবে: “হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করব। তুমি যদিও আমার উপরে ক্রুদ্ধ ছিলে, তোমার ক্রোধ কিন্তু ফিরে গেছে, আর তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন তুমি বলিবে, হে সদাপ্রভু, আমি তোমার স্তবগান করিব; কেননা তুমি আমার প্রতি ক্রুদ্ধ ছিলে, কিন্তু তোমার ক্রোধ নিবৃত্ত হইয়াছে, আর তুমি আমাকে সান্ত্বনা করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন তুমি বলিবে, হে সদাপ্রভু, আমি তোমার স্তবগান করিব; কেননা তুমি আমার প্রতি ক্রুদ্ধ ছিলে, কিন্তু তোমার ক্রোধ নিবৃত্ত হইয়াছে, আর তুমি আমাকে সান্ত্বনা করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তুমি বলবে, “হে সদাপ্রভু, আমি তোমার গৌরব করব, কারণ তুমি আমার উপর ত্রেুাধ প্রকাশ করেছিলে; কিন্তু এখন তোমার ক্রোধ থেমে গেছে আর তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তুমি বলবে, “হে মাবুদ, আমি তোমার প্রশংসা করব, কারণ তুমি আমার উপর রাগ প্রকাশ করেছিলে; কিন্তু এখন তোমার রাগ থেমে গেছে আর তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন প্রজাবৃন্দ গাইবে: আমি তব স্ততিগান গাই, হে প্রভু পরমেশ্বর! আমার প্রতি তুমি ক্রুদ্ধ হলেও আজ আর সেই ক্রোধ নাই, দুর্দশা থেকে মুক্ত করে তুমি সান্ত্বনা দিয়েছ আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর সেদিন তুমি বলবে: “হে প্রভু আমি তোমার প্রশংসা করি! তুমি আমার প্রতি রুদ্ধ ছিলে| কিন্তু এখন আর আমার প্রতি রুষ্ট থেকো না! আমার প্রতি তোমার ভালোবাসা প্রদর্শন কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন তুমি বলবে, “হে সদাপ্রভু, আমি তোমাকে ধন্যবাদ দেব, কারণ তুমি আমার ওপর রেগে ছিলে, কিন্তু তোমার ক্রোধ শেষ হয়েছে এবং তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ।