Isaiah 12:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আল্লাহ্‌ আমার উদ্ধার; আমি সাহস করবো, ভয় পাব না; কেননা মাবুদ ইয়াহ্‌ওয়েহ্‌ আমার বল ও গান; তিনি আমার উদ্ধার হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিশ্চয়ই ঈশ্বর আমার পরিত্রাণ; আমি আস্থা রাখব ও ভয় পাব না। সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান; তিনি আমার পরিত্রাণ হয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, ঈশ্বর আমার পরিত্রাণ; আমি সাহস করিব, ভীত হইব না; কেননা সদাপ্রভু যিহোবা আমার বল ও গান; তিনি আমার পরিত্রাণ হইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, ঈশ্বর আমার পরিত্রাণ; আমি সাহস করিব, ভীত হইব না; কেননা সদাপ্রভু যিহোবা আমার বল ও গান; তিনি আমার পরিত্রাণ হইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্যি, ঈশ্বরই আমার উদ্ধারকর্তা; আমি তাঁর উপর নির্ভর করব, ভয় করব না। সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান; তিনিই আমার উদ্ধারকর্তা হয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্যি, আল্লাহ্‌ আমার উদ্ধারকর্তা; আমি তাঁর উপর ভরসা করব, ভয় করব না। মাবুদ, মাবুদই আমার শক্তি ও আমার কাওয়ালী; তিনিই আমার উদ্ধারকর্তা হয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, আমার পরিত্রাতা, আমার ভরসা তুমিই আমি হব না ভীত, বিচলিত। প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তি, আমার পরিত্রাণের উৎস তুমিই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমাকে রক্ষা করেন| আমি তাকে বিশ্বাস করি| আমি ভয় পাই না| তিনি আমাকে রক্ষা করেন| প্রভু যিহোবা আমার শক্তিও বটে|তিনি আমাকে রক্ষা করেন এবং আমি তাঁর প্রশংসার গান গাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, ঈশ্বরই আমার পরিত্রান; আমি নির্ভর করব এবং ভয় পাব না। কারণ সদাপ্রভু, হ্যাঁ, সদাপ্রভু আমার শক্তি ও আমার গান; তিনিই আমার পরিত্রান হয়েছেন।”