Isaiah 12:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন তোমরা বলবে, মাবুদের প্রশংসা-গজল কর, তাঁর নামে ডাক, জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও, তাঁর নাম উন্নত, এই বলে ঘোষণা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন তোমরা বলবে: “সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো; তাঁর কৃত সমস্ত কর্ম জাতিসমূহকে জানাও, তাঁর নাম উচ্চ বলে ঘোষণা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন তোমরা বলিবে, সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জ্ঞাত কর, তাঁহার নাম উন্নত, এই বলিয়া কীর্ত্তন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন তোমরা বলিবে, সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জ্ঞাত কর, তাঁহার নাম উন্নত, এই বলিয়া কীর্তন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তোমরা বলবে, “সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তিনি যা করেছেন তা সব জাতিকে জানাও আর ঘোষণা কর যে, তিনি মহান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তোমরা বলবে, “মাবুদকে শুকরিয়া জানাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তিনি যা করেছেন তা সব জাতিকে জানাও আর ঘোষণা কর যে, তিনি মহান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন প্রজাবৃন্দ গাইবে: কৃতজ্ঞতা নিবেদন কর প্রভুর চরণে! সাহায্য চাও তাঁর, ডাক তাঁকে! ঘোষণা কর জাতিবৃন্দের কাছে তাঁর মহান কীর্তির কথা! জানাও তাদের—কত মহান তিনি!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তুমি বলবে, “প্রভুর প্রশংসা কর! তাঁর নাম উপাসনা কর! সমস্ত দেশে তাঁর কর্মের কথা বিদিত করে দাও| ঘোষণা কর যে তাঁর নাম মহান!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন তোমরা বলবে, “সদাপ্রভুকে ধন্যবাদ দাও এবং তাঁর নাম ডাক; জাতিদের মধ্যে তাঁর কাজ সব বল, ঘোষণা কর যে তাঁর নাম উন্নত।