Isaiah 12:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের উদ্দেশে কাওয়ালী কর; কেননা তিনি মহিমার কাজ করেছেন; সমস্ত দুনিয়াতে এই কথা জানানো হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, কারণ তিনি মহিমাময় অনেক কাজ করেছেন; সমস্ত জগৎকে একথা জানাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত কর; কেননা তিনি মহিমার কর্ম্ম করিয়াছেন; তাহা সমস্ত পৃথিবীর জ্ঞানগোচর হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত কর; কেননা তিনি মহিমার কর্ম করিয়াছেন; তাহা সমস্ত পৃথিবীর জ্ঞানগোচর হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর উদ্দেশে গান কর, কারণ তিনি গৌরবময় কাজ করেছেন; সারা জগতে যেন এই কথা জানানো হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও, কারণ তিনি গৌরবময় কাজ করেছেন; সারা দুনিয়াতে যেন এই কথা জানানো হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুমহান এই কীর্তরাজির জন্য পরমেশ্বরের স্তবগান গাও শোনাও গানে গানে মর্ত্যবাসীকে এ মহান গৌরবগাথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসার গান গাও! কেন না, তিনি মহান কাজ করেছেন| এই খবর পৃথিবীময় ছড়িয়ে দাও| পৃথিবীর সব মানুষ তা জানুক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর উদ্দেশ্যে গান কর, কারণ তিনি মহিমার কাজ করেছেন; এই পৃথিবীর সব জায়গা জানুক।