Isaiah 12:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অয়ি সিয়োন-নিবাসীনী! উচ্চধ্বনি কর, আনন্দগান কর; কেননা যিনি ইসরাইলের পবিত্রতম, তিনি তোমার মধ্যে মহান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োনের লোকেরা, তোমরা চিৎকার করো ও আনন্দে গান গাও, কারণ ইস্রায়েলের সেই পবিত্রতম জন তোমাদের মধ্যে মহান।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি সিয়োন-নিবাসিনি! উচ্চধ্বনি কর, আনন্দগান কর; কেননা যিনি ইস্রায়েলের পবিত্রতম, তিনি তোমার মধ্যে মহান্‌।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি সিয়োন-নিবাসিনি! উচ্চধ্বনি কর, আনন্দগান কর; কেননা যিনি ইস্রায়েলের পবিত্রতম, তিনি তোমার মধ্যে মহান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সিয়োনের লোকেরা, তোমরা জোরে চিৎকার কর আর আনন্দে গান গাও, কারণ ইস্রায়েলের সেই পবিত্রজন তোমাদের মধ্যে মহান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সিয়োনের লোকেরা, তোমরা জোরে চিৎকার কর আর আনন্দে কাওয়ালী গাও, কারণ ইসরাইলের আল্লাহ্‌ পাক তোমাদের মধ্যে মহান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আনন্দে মুখর হয়ে উচ্চকন্ঠে গাও স্তবগান হে সিয়োন নিবাসী! ইসরায়েলের পরম আরাধ্য পবিত্র ঈশ্বর অতি সুমহান, প্রজাদের মাঝে বসতি যে তাঁর, পেতেছেন সেথায় আসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে সিয়োনবাসীগণ উচ্চস্বরে ঈশ্বরের স্তবগান কর| ইস্রায়েলের পবিত্রতম ঈশ্বর অত্যন্ত সক্রিয়ভাবে তোমার সঙ্গে আছেন| তাই সকলে খুশী হও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সিয়োনের নিবাসীরা, তোমরা জোরে চিৎকার কর ও আনন্দের জন্য চিত্কার কর, কারণ ইস্রায়েলের মধ্যে পবিত্রতম ঈশ্বর তোমাদের মধ্যে মহান।”