Isaiah 13:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি দুনিয়ার লোকদের নাফরমানীর জন্য ও তাদের অপরাধের জন্য শাস্তি দেব; আমি অহঙ্কারীদের অহংকার শেষ করবো, দুর্দান্তদের গর্ব খর্ব করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি মন্দতার জন্য জগৎকে শাস্তি দেব, দুষ্টদের তাদের পাপের জন্য দেব। আমি উদ্ধতদের দর্পের অন্ত ঘটাব এবং অহংকারীদের নিষ্ঠুরতাকে নতনম্র করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি জগতের উপরে দুর্বৃত্তির ফল ও দুষ্টগণের উপরে তাহাদের অপরাধের ফল বর্ত্তাইব; আমি অহঙ্কারীদের দর্প শেষ করিব, দুর্দ্দান্তদের গর্ব্ব খর্ব্ব করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি জগতের উপরে দুর্বৃত্তির ফল ও দুষ্টগণের উপরে তাহাদের অপরাধের ফল বর্তাইব; আমি অহঙ্কারীদের দর্প শেষ করিব, দুর্দান্তদের গর্ব খর্ব করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমি মন্দতার জন্য জগতকে শাস্তি দেব; দুষ্টদের অন্যায়ের জন্য তাদের শাস্তি দেব। আমি গর্বিতদের বড়াই করা শেষ করে দেব আর নিষ্ঠুরদের অহংকার ভেংগে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমি খারাপীর জন্য দুনিয়াকে শাস্তি দেব; দুষ্টদের অন্যায়ের জন্য তাদের শাস্তি দেব। আমি গর্বিতদের বড়াই করা শেষ করে দেব আর নিষ্ঠুরদের অহংকার ভেংগে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, এই মর্ত্যভূমিতে আমি আনব বিপর্যয়, দুষ্টদের শাস্তি দেব তাদের পাপের জন্য, প্রতিটি অহঙ্কারীর দর্প চূর্ণ করব, প্রতিটি গর্বোদ্ধত ব্যক্তিকে আমি নত করব, উদ্ধত ও নৃশংস ব্যক্তিকে শাস্তি দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “আমি পৃথিবীতে বিপর্যয় ঘটাব| আমি দুষ্ট লোকদের তাদের পাপের জন্য শাস্তি দেব| আমি অহঙ্কারী লোকদের তাদের দর্প হারিয়ে দেব| আমি নিষ্ঠুর লোকদের গর্ব চূর্ণ করে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তার মন্দতার জন্য পৃথিবীকে এবং অপরাধের জন্য দুষ্টদেরকে শাস্তি দেব। আমি গর্বিতদের অহঙ্কার শেষ করে দেব এবং নিষ্ঠুরদের অহঙ্কার দমন করব।