Isaiah 13:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের চোখের সামনে তাদের শিশুদেরকে আছাড় মারা হবে, তাদের বাড়ি লুট করা হবে ও তাদের স্ত্রীরা বলাৎকৃত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের চোখের সামনে তাদের শিশুদের আছড়ে মারা হবে; তাদের গৃহগুলি লুন্ঠিত হবে ও তাদের স্ত্রীরা হবে ধর্ষিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের চক্ষুর সম্মুখে তাহাদের শিশুগণকে আছড়ান যাইবে, তাহাদের গৃহ লুণ্ঠিত হইবে, ও তাহাদের স্ত্রীগণ বলাৎকৃত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের চক্ষুর সম্মুখে তাহাদের শিশুগণকে আছড়ান যাইবে, তাহাদের গৃহ লুন্ঠিত হইবে, ও তাহাদের স্ত্রীগণ বলাৎকৃত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের চোখের সামনে শিশুদের আছড়ে মারা হবে; তাদের ঘর-বাড়ী লুট করা হবে ও স্ত্রীদের ধর্ষণ করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের চোখের সামনে শিশুদের আছাড় দিয়ে মারা হবে; তাদের ঘর-বাড়ী লুট করা হবে ও স্ত্রীদের ধর্ষণ করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের এই অসহায় অবস্থায় তাদের সামনেই তাদের শিশু-সন্তানদের আছড়ে মেরে ফেলা হবে, তাদের ঘরবাড়ী লুন্ঠন করা হবে এবং তাদের স্ত্রীরা হবে ধর্ষিতা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের বাড়িগুলি লুণ্ঠিত হবে| তাদের স্ত্রীরা ধর্ষিত হবে| আর তাদের চোখের সামনেই তাদের ছোট ছোট ছেলেমেয়েদের পিটিয়ে পিটিয়ে হত্যা করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের চোখের সামনে শিশুদেরকে টুকরো করে ছুঁড়ে ফেলা হবে; তাদের বাড়ি লুট করা হবে ও তাদের স্ত্রীদের ধর্ষণ করা হবে।