Isaiah 13:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি তাদের বিরুদ্ধে মাদীয়দেরকে উত্তেজিত করবো; তারা রূপা তুচ্ছ করবে ও সোনা নিয়েও আনন্দ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, আমি তাদের বিরুদ্ধে মাদীয়দের উত্তেজিত করব, যারা রুপোর পরোয়া করে না, সোনায় যাদের কোনো আনন্দ নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি তাহাদের বিরুদ্ধে মাদীয়দিগকে উত্তেজিত করিব; তাহারা রৌপ্য তুচ্ছ করিবে, ও সুবর্ণে প্রীত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি তাহাদের বিরুদ্ধে মাদীয়দিগকে উত্তেজিত করিব; তাহারা রৌপ্য তুচ্ছ করিবে, ও সুবর্ণে প্রীত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখ, আমি তাদের বিরুদ্ধে মাদীয়দের খুঁচিয়ে তুলব। তারা রূপার দিকেও খেয়াল করবে না আর সোনা নিয়েও আনন্দ করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখ, আমি তাদের বিরুদ্ধে মিডীয়দের খুঁচিয়ে তুলব। তারা রূপার দিকেও খেয়াল করবে না আর সোনা নিয়েও আনন্দ করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন, ব্যাবিলন আক্রমণ করার জন্য আমি মিডিয়াকে উত্তেজিত করেছি। রৌপ্য তাদের কাছে তুচ্ছ, স্বর্ণের প্রতি কোন লোভ নেই তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “দেখ আমি মাদীয়দের সেনা দ্বারা বাবিলকে আক্রমণ করাব| রূপো ও সোনা দেওয়া হলেও মাদীয়র সেনারা লড়াই থামাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“দেখ, আমি তাদেরকে আঘাত করার জন্য মাদীয়দেরকে উত্তেজিত করব, যারা রূপার বিষয়ে চিন্তা করবে না, সোনাতেও আনন্দ করবে না।