Isaiah 13:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের তীরন্দাজেরা যুবকদেরকে হত্যা করবে এবং তারা শিশুদের প্রতি করুণা করবে না, বালক বালিকাদের প্রতি মমতা দেখাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ধনুর্ধরেরা যুবকদের সংহার করবে; শিশুদের প্রতি তাদের কোনো করুণা থাকবে না, ছেলেমেয়েদের প্রতি তারা কোনো সহানুভূতি দেখাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের ধনুর্দ্ধরেরা যুবকগণকে চূর্ণ করিবে, এবং তাহারা গর্ভফলের প্রতি করুণা করিবে না, বালক বালিকাদের প্রতি মমতা করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের ধনুর্ধরেরা যুবকগণকে চূর্ণ করিবে, এবং তাহারা গর্ভফলের প্রতি করুণা করিবে না, বালক বালিকাদের প্রতি মমতা করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ধনুক দিয়ে যুবকদের মেরে ফেলবে; তারা শিশুদের প্রতি কোন দয়া করবে না কিম্বা ছেলেমেয়েদের দিকে মমতার চোখে তাকাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ধনুক দিয়ে যুবকদের হত্যা করবে; তারা শিশুদের প্রতি কোন দয়া করবে না কিংবা ছেলেমেয়েদের দিকে মমতার চোখে তাকাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের তীক্ষ্ণ বাণ যুবকদের হত্যা করবে, দুগ্ধপোষ্য শিশুদের প্রতি তারা মায়া দয়া করবে না, বালক-বালিকাদের প্রতি দেখাবে না বিন্দুমাত্র মমতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তীরন্দাজরা যুবকদের হত্যা করবে| শিশুদের তারা ক্ষমা করবে না| তারা ছোট ছোট ছেলেমেয়েদের প্রতিও করুণা করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের তিরগুলি যুবকদের বিদ্ধ করবে; তারা শিশুদের প্রতি কোনো দয়া করবে না এবং ছেলে মেয়েদের প্রতি মমতা করবে না।