Isaiah 13:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ব্যাবিলন— রাজ্যগুলোর সেই রত্ন ও কল্‌দীয়দের গর্বের সেই লাবণ্য— আল্লাহ্‌কর্তৃক উৎপাটিত সাদুম ও আমুরার মত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজ্যগুলির মণিরত্নস্বরূপ ব্যাবিলন, ব্যাবিলনীয়দের অহংকারের সেই গৌরব, ঈশ্বর তা উৎখাত করবেন, যেমন সদোম ও ঘমোরার প্রতি করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাবিল—রাজ্য সকলের সেই রত্ন ও কল্‌দীয়দের শ্লাঘার সেই লাবণ্য—ঈশ্বরকর্ত্তৃক উৎপাটিত সদোম ও ঘমোরার সদৃশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাবিল রাজ্য সকলের সেই রত্ন ও কল্‌দীয়দের শ্লাঘার সেই লাবণ্য- ঈশ্বরকর্তৃক উৎপাটিত সদোম ও ঘমোরার সদৃশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত রাজ্যের মণি বাবিলকে, কলদীয়দের গৌরবের বাবিলকে ঈশ্বর সদোম ও ঘমোরার মত ধ্বংস করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত রাজ্যের মণি ব্যাবিলনকে, ক্যালডীয়দের গৌরবের ব্যাবিলনকে আল্লাহ্‌ সাদুম ও আমুরার মত ধ্বংস করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলন সর্বাপেক্ষা সুন্দর রমণীয় রাজ্য, ব্যাবিলনবাসীর গর্বের ধন। কিন্তু, আমি প্রভু পরমেশ্বর এই ব্যাবিলনকে বিধ্বস্ত করব সদোম ও ঘমোরার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বাবিলকে ধ্বংস করবেন ঠিক যে ভাবে তিনি সদোম ও ঘমোরাকে ধ্বংস করেছিলেন| “যদিও বাবিল হচ্ছে সব চেয়ে সুন্দর রাজ্য এবং সেখানকার নাগরিকদের গর্বস্বরূপ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং ব্যাবিলন, রাজ্যের সর্বাধিক প্রশংসিত, কলদীয়দের গর্বের মহিমা, ঈশ্বর সদোম ও ঘমোরার মত ধ্বংস করবেন।