Isaiah 13:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা গাছপালাহীন পর্বতের উপরে নিশান তোল, লোকদের জন্য উচ্চধ্বনি কর, হাত দোলাও; তারা প্রধানবর্গের তোরণদ্বারে প্রবেশ করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা বৃক্ষশূন্য এক গিরিচূড়ায় পতাকা তোলো, তাদের প্রতি চিৎকার করে বলো; অভিজাত ব্যক্তিদের তোরণদ্বারগুলি দিয়ে প্রবেশের জন্য তাদের ইশারা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বৃক্ষশূন্য পর্ব্বতের উপরে পতাকা তুল, লোকদের নিমিত্ত উচ্চধ্বনি কর, হস্ত দোলাও; তাহারা প্রধানবর্গের পুরদ্বারে প্রবেশ করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বৃক্ষশূন্য পর্বতের উপরে পতাকা তুল, লোকদের নিমিত্ত উচ্চধ্বনি কর, হস্ত দোলাও; তাহারা প্রধানবর্গের পুরদ্বারে প্রবেশ করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “তোমরা গাছপালাহীন পাহাড়ের মাথার উপরে একটা পতাকা তোল; চিৎকার করে যোদ্ধাদের ডাক আর প্রধান লোকদের ফটক দিয়ে ঢুকবার জন্য হাত দিয়ে যোদ্ধাদের ইশারা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “তোমরা গাছপালাহীন পাহাড়ের মাথার উপরে একটা নিশান তোল; চিৎকার করে যোদ্ধাদের ডাক আর প্রধান লোকদের দরজা দিয়ে ঢুকবার জন্য হাত দিয়ে যোদ্ধাদের ইশারা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃক্ষশূন্য উচ্চ পর্বতে তোমরা যুদ্ধের পতাকা তোল গর্বোদ্ধত নগরীর সমস্ত তোরণ দ্বার আক্রমণের জন্য উচ্চৈঃস্বরে সৈন্যবাহিনীকে আদেশ কর, দুহাত তুলে তাদের সঙ্কেত দেখাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “তোমরা বৃক্ষশূন্য পর্বতের ওপরে পতাকা তোল| লোকদের হাত নেড়ে চিৎকার করে ডাক| তাদের বল, গুরুত্বপূর্ণ লোকদের জন্য যে প্রবেশপথ সেই পথ দিয়ে প্রবেশ করতে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা উন্মুক্ত পাহাড়ের ওপরে একটা পতাকা তোল; তাদের জন্য চিৎকার কর, প্রধানদের দরজা দিয়ে গিয়ে তাদের জন্য হাত দোলাও।