Isaiah 13:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মধ্যে আর কখনও বসতি হবে না, পুরুষপুরুষানুক্রমে সেই স্থানে কেউ বাস করবে না, আরবীয়েরাও সে স্থানে তাঁবু ফেলবে না, ভেড়ার রাখালেরাও সেখানে নিজ নিজ পাল শয়ন করাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার মধ্যে আর কোনো জনবসতি হবে না, বা বংশপরম্পরায় কেউ বসবাস করবে না; কোনো যাযাবর সেখানে তাঁবু খাটাবে না, কোনো মেষপালকের পশুপালও সেখানে বিশ্রাম করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার মধ্যে আর কখনও বসতি হইবে না, পুরুষপুরুষানুক্রমে তথায় কেহ বাস করিবে না, আরবীও সে স্থানে তাম্বু ফেলিবে না, মেষপালকেরাও সেখানে আপন আপন পাল শয়ন করাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার মধ্যে আর কখনও বসতি হইবে না, পুরুষ পুরুষানুক্রমে তথায় কেহ বাস করিবে না, আরবীও সেই স্থানে তাম্বু ফেলিবে না, মেষপালকেরাও সেখানে আপন আপন পাল শয়ন করাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মধ্যে আর কখনও বাসস্থান হবে না কিম্বা বংশের পর বংশ ধরে কেউ সেখানে বাস করবে না। কোন আরবীয় সেখানে তাম্বু খাটাবে না, কোন রাখাল সেখানে তার পশুপালকে বিশ্রাম করাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মধ্যে আর কখনও বাসস্থান হবে না কিংবা বংশের পর বংশ ধরে কেউ সেখানে বাস করবে না। কোন আরবীয় সেখানে তাম্বু খাটাবে না, কোন রাখাল সেখানে তার পশুপালকে বিশ্রাম করাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে আর কেউ কখনও বাস করবে না। কোন আরব বেদুইন আর কোনদিন সেখানে তাঁবু ফেলবে না, কোন মেষপালক যাবে না তার মেষপাল চরাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বাবিল আর সুন্দর থাকবে না| ভবিষ্যতে লোক সেখানে বাস করবে না| আরবীও সে স্থানে তাঁবু ফেলবে না| মেষপালকরা সেখানে মেষ চরাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা আর বসতিস্থান হবে না অথবা বংশের পর বংশ সেখানে বাস করবে না। আরবীয় সেখানে তাঁবু স্থাপন করবে না, মেষপালকেরাও সেখানে তার পশুপালকে বিশ্রাম করাবে না।