Isaiah 13:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের উচ্চগৃহগুলোতে হায়েনারা আওয়াজ তুলবে, বিলাস-প্রাসাদে খেঁকশিয়ালরা বাস করবে; হ্যাঁ, তার কাল শীঘ্র উপস্থিত হবে; তার সমস্ত দিন দীর্ঘ হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার দৃঢ় দুর্গগুলিতে হায়েনারা চিৎকার করবে, শিয়ালেরা ডাকবে তার বিলাসবহুল প্রাসাদগুলি থেকে। তার সময় শেষ হয়ে এসেছে, তার দিনগুলি আর বাড়ানো হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের অট্টালিকা সমূহে বৃকেরা শব্দ করিবে, বিলাস-প্রাসাদে শৃগালেরা বাস করিবে; হাঁ, তাহার কাল শীঘ্র উপস্থিত হইবে; তাহার দিন সকল দীর্ঘ হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের অট্টালিকা সমূহে বৃকেরা শব্দ করিবে, বিলাস-প্রাসাদে শৃগালেরা বাস করিবে; হাঁ, তাহার কাল শীঘ্র উপস্থিত হইবে; তাহার দিন সকল দীর্ঘ হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানকার দুর্গের মধ্যে শিয়াল ডাকবে আর খেঁকশিয়াল সৌখিন ঘর-বাড়ীর মধ্যে থাকবে। বাবিলের সময় এসে গেছে, তার দিনগুলো আর বাড়ানো হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানকার কেল্লার মধ্যে শিয়াল ডাকবে আর খেঁকশিয়াল সৌখিন ঘর-বাড়ীর মধ্যে থাকবে। ব্যাবিলনের সময় এসে গেছে, তার দিনগুলো আর বাড়ানো হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অট্টালিকার মিনারে গম্বুজে আর বিলাস প্রাসাদে প্রতিধ্বনি তুলবে হায়না ও শৃগালের ডাক। ব্যাবিলনের কাল আসন্ন! দিন তার ফুরিয়ে এসেছে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের সুন্দর প্রাসাদোপম মনোরম বাড়িগুলিতে বন্য কুকুর এবং নেকড়েরা চিৎকার করতে থাকবে| বাবিলকে ধ্বংস করা হবে| বাবিলের শেষ সময় ঘনিয়ে এসেছে| বাবিলের দিন আর বাড়ানো হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের দুর্গের মধ্যে হায়না ডাকবে এবং খেঁকশিয়াল সুন্দর প্রাসাদের মধ্যে থাকবে। তার দিন এসে গেছে, তার দিন গুলো আর দেরী হবে না।”