Isaiah 13:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিজের পবিত্র লোকদের হুকুম করেছি, আমি আমার গজব কার্যকর করার জন্য আমার বীরদেরকে আহ্বান করেছি— যারা আমার বিজয়ে উল্লাস করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার পবিত্রজনেদের আদেশ দিয়েছি; আমার ক্রোধ চরিতার্থ করার উদ্দেশে আমি আমার যোদ্ধাদের ডেকে পাঠিয়েছি, তারা আমার বিজয়ে উল্লাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপনার পবিত্র লোকদিগকে আদেশ করিয়াছি, আমি আমার ক্রোধ সফল করণার্থে আমার বীরগণকে, আমার দর্পিত উল্লাসকারিগণকে, আহ্বান করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপনার পবিত্র লোকদিগকে আজ্ঞা করিয়াছি, আমি আমার ক্রোধ সফল করণার্থে আমার বীরগণকে, আমার দর্পিত উল্লাসকারিগণকে, আহ্বান করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার উদ্দেশ্যে আলাদা করা লোকদের আমি আদেশ দিয়েছি; আমার ক্রোধ ঢেলে দেবার জন্য আমি আমার যোদ্ধাদের ডেকেছি। আমার গৌরব প্রকাশিত হয়েছে বলে তারা আনন্দে গর্ব করছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার পবিত্র বান্দাদের আমি হুকুম দিয়েছি; আমার রাগ ঢেলে দেবার জন্য আমি আমার যোদ্ধাদের ডেকেছি। আমার গৌরব প্রকাশিত হয়েছে বলে তারা আনন্দে গর্ব করছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি স্বয়ং আমার বলদৃপ্ত অসমসাহসী বীর সেনানীদের এই ধর্মযুদ্ধের ডাক দিয়েছি, তারা আমার ক্রোধকে কার্যে পরিণত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “আমি ঐসব লোকদের অন্যান্যদের থেকে আলাদা করেছি এবং তাদের বিষয়ে আমি নিজে আদেশ দিয়েছি| আমি রুদ্ধ| আমি লোকদের শাস্তি দেওয়ার জন্য আমার শক্তিশালী যোদ্ধাদের একত্র করেছি, যারা আমার গর্ব ও আনন্দ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার পবিত্র লোকদের আদেশ দিয়েছি, হ্যাঁ, আমি আমার রাগ সম্পন্ন করার জন্য আমার শক্তিশালী লোকদের, যারা বিজয়ে উল্লাস করে তাদের ডেকেছি।